Homeকলকাতানিউটাউনে বহুতলে বেআইনি গেস্ট হাউস ও প্রাইভেট স্কুলের দাপট! ১১টি প্রতিষ্ঠান বন্ধের কড়া নোটিস এনকেডিএ-র

নিউটাউনে বহুতলে বেআইনি গেস্ট হাউস ও প্রাইভেট স্কুলের দাপট! ১১টি প্রতিষ্ঠান বন্ধের কড়া নোটিস এনকেডিএ-র

নিউজ ডেস্ক: রাজ্যের অন্যতম আধুনিক ও পরিকল্পিত স্মার্ট সিটি নিউটাউন জুড়ে বেআইনি কারবারের বিরুদ্ধে নজিরবিহীন সাঁড়াশি অভিযান শুরু করল নিউটাউন
nkda

নিউজ ডেস্ক: রাজ্যের অন্যতম আধুনিক ও পরিকল্পিত স্মার্ট সিটি নিউটাউন জুড়ে বেআইনি কারবারের বিরুদ্ধে নজিরবিহীন সাঁড়াশি অভিযান শুরু করল নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (NKDA)। আবাসিক বহুতল ও আবাসনগুলিতে এনকেডিএ-র কোনো অনুমতি ছাড়া এবং ন্যূনতম ফায়ার লাইসেন্স না রেখে রমরমিয়ে চলা একাধিক অবৈধ গেস্ট হাউস ও অননুমোদিত বেসরকারি স্কুলের বিরুদ্ধে কড়া প্রশাসনিক আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সম্প্রতি সরেজমিনে চিরুনি তল্লাশি চালিয়ে এমন মারাত্মক অনিয়ম সামনে আসতেই ইতিমধ্যে ১১টি বেআইনি গেস্ট হাউস ও একটি প্রাথমিক বিদ্যালয়কে অবিলম্বে কাজ বন্ধের চরম নোটিস ধরিয়েছে এনকেডিএ কর্তৃপক্ষ।

Table of Contents

    প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আবাসিক বহুতল বা রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের নির্দিষ্ট শতাংশের বেশি জায়গা বাণিজ্যিকভাবে ব্যবহার করতে গেলে সর্বপ্রথমে এনকেডিএ-র থেকে প্রয়োজনীয় অনুমতিপত্র ও ফায়ার এনওসি (NOC) নেওয়া বাধ্যতামূলক। সম্প্রতি কলকাতার বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর শহর ও শহরতলির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নিউটাউনের নানা প্রান্তে বিশেষ অভিযান শুরু করে এনকেডিএ। অনুসন্ধানে দেখা যায়, কোনো বৈধ নথিপত্র এবং অগ্নিনির্বাপক ব্যবস্থা ছাড়াই অনায়াসে হোটেল ও গেস্ট হাউসের আদলে ভাড়া দেওয়া হচ্ছিল ফ্ল্যাটগুলি।

    পরিসংখ্যান অনুযায়ী, গত ২৭ জুলাই থেকে ১২ আগস্টের মধ্যে নিউটাউন ‘অ্যাকশন এরিয়া-১এ’-তে পাঁচটি, ‘অ্যাকশন এরিয়া-২বি’-তে চারটি, এবং ‘অ্যাকশন এরিয়া-১ডি’ ও ‘অ্যাকশন এরিয়া-১সি’-তে একটি করে মোট ১১টি গেস্ট হাউসকে সম্পূর্ণ বেআইনি চিহ্নিত করে সিল করার নোটিস পাঠানো হয়েছে। শুধু তাই নয়, গত ১২ আগস্ট ‘অ্যাকশন এরিয়া-২বি’-তে একটি আবাসিক ভবনের মধ্যে কোনো রকম অগ্নি-সুরক্ষা ছাড়পত্র ছাড়াই বেআইনিভাবে পরিচালিত একটি খুদেদের স্কুলকেও তৎক্ষণাৎ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

    এনকেডিএ কর্তৃপক্ষের স্পষ্ট হুঁশিয়ারি, স্মার্ট সিটির সাধারণ নাগরিকদের নিরাপত্তা ও পরিবেশ বিঘ্নিত করে কোনো ধরনের বেআইনি বাণিজ্যিক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। অনুমতিহীন প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে আগামী দিনে এই উচ্ছেদ ও আইনি অভিযান আরও জোরদার করা হবে।

    No Comments

    তাজা খবর