Homeদক্ষিণ ২৪ পরগনাডায়মন্ড হারবারঅমাবস্যার ভরা কোটালে নিয়ন্ত্রণ হারিয়ে নদীর বাঁধে ধাক্কা সিঙ্গাপুরের পণ্যবাহী জাহাজের! আতঙ্ক ডায়মন্ড হারবারে

অমাবস্যার ভরা কোটালে নিয়ন্ত্রণ হারিয়ে নদীর বাঁধে ধাক্কা সিঙ্গাপুরের পণ্যবাহী জাহাজের! আতঙ্ক ডায়মন্ড হারবারে

Ship

নিউজ ডেস্ক: অমাবস্যার ভরা কোটালে উত্তাল হুগলি নদী দিয়ে কলকাতা বন্দরের দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সজা নদীবাঁধে ধাক্কা মারল সিঙ্গাপুরের এক বিশালাকার কন্টেনার বোঝাই জাহাজ। বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মহকুমার অন্তর্গত নুরপুর ফেরিঘাট সংলগ্ন এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে। অনভিপ্রেত এই সংঘর্ষের পর নদীবাঁধে ফাটল সৃষ্টি হওয়ার আশঙ্কায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মনে।

স্থানীয় সূত্রে খবর, ‘নাওতাভুম’ (Navtha Bhum) নামের সিঙ্গাপুরের ফ্ল্যাগবাহী কন্টেনার জাহাজটি কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের দিকে আসছিল। বুধবার সকালে কোটালের কারণে হুগলি নদীতে জলের তোড় ও জলস্তর দুইই স্বাভাবিকের চেয়ে অনেকটা বেশি ছিল। ঠিক সেই সময় আচমকাই জাহাজটি দিক হারিয়ে নুরপুর ফেরিঘাটের দিকে চলে আসে এবং সজোরে নদীর তটে বাঁশের কাঠামোর কাছে ধাক্কা মারে। ঘটনার সময় ভাগ্যের জোরে ফেরিঘাটে কোনো যাত্রীবাহী লঞ্চ বা ভেসেল না থাকায় এক বড়সড় বিপর্যয় থেকে রক্ষা পাওয়া গিয়েছে।

দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ডায়মন্ড হারবার থানার পুলিশ ও স্থানীয় প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের অভিযোগ, এই নুরপুর সংলগ্ন বাঁকে এর আগেও দুই থেকে তিনবার এভাবেই নিয়ন্ত্রণ হারিয়ে বিদেশি পণ্যবাহী জাহাজ পাড়ে এসে ধাক্কা মেরেছে। বর্ষার মৌসুমে নদীর প্রবল স্রোত ও দিকনির্ণয় যন্ত্রের কোনো যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখতে মেরিন বিভাগের বিশেষজ্ঞদের ডেকে পাঠানো হয়েছে। একই সাথে ধাক্কার তীব্রতায় নদীবাঁধের কোনো অভ্যন্তরীণ ক্ষতি হয়েছে কি না, সে বিষয়েও নজরদারি শুরু করেছে সেচ দপ্তর।

No Comments

Copyright 2026 NGTV News. All rights reserved