Homeরাজ্যকলকাতা ও হাওড়ায় বাড়ছে ওয়ার্ড সংখ্যা, বিশেষ অধিবেশনে জোড়া পুর-বিল পাশ রাজ্য বিধানসভায়

কলকাতা ও হাওড়ায় বাড়ছে ওয়ার্ড সংখ্যা, বিশেষ অধিবেশনে জোড়া পুর-বিল পাশ রাজ্য বিধানসভায়

নিউজ ডেস্ক: বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে বুধবার কলকাতা ও হাওড়া পুরসভা সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি সংশোধনী বিল পাশ করাল রাজ্য
bidhansava

নিউজ ডেস্ক: বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে বুধবার কলকাতা ও হাওড়া পুরসভা সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি সংশোধনী বিল পাশ করাল রাজ্য সরকার। দুটি বিলের মূল লক্ষ্যই হলো পুর এলাকাগুলির পুনর্বিন্যাস এবং ওয়ার্ড সংখ্যা বৃদ্ধি করা। বিল পাসের পর বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, দ্রুত প্রশাসনিক স্তরে ওয়ার্ডের সীমানা নির্ধারণ, ভোটার সংখ্যা এবং জনসংখ্যার সমীক্ষা চালিয়ে পূর্ণাঙ্গ পুনর্গঠনের পথ প্রশস্ত করা হবে।

Table of Contents

    এদিন বিধানসভায় পাশ হয় ‘দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬’। এর মাধ্যমে কলকাতা পুরসভার (KMC) বিদ্যমান ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে একলাফে বাড়িয়ে ২০৯ করা হলো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় জানান, “বিল পাশের পর রাজ্য নির্বাচন কমিশন, ভূমি দপ্তর ও পুরপ্রশাসন যৌথভাবে সীমানা ও ভোটার তালিকা চূড়ান্ত করার কাজ শুরু করবে। প্রথমে খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ পাবে, যেখানে আপত্তি বা পরামর্শ জানানোর সুযোগ থাকবে। পরবর্তীতে দু’বার সর্বদলীয় বৈঠক ডাকার পর চূড়ান্ত রূপরেখা প্রকাশ করা হবে।”

    একই সঙ্গে পাশ হয়েছে ‘দ্য হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬’। এই বিলের দৌলতে হাওড়া পুরসভার (HMC) ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বেড়ে দাঁড়াল ৬৮-তে। হাওড়ার নাগরিক পরিকাঠামো প্রসঙ্গে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল তোপ দাগেন, “বিগত ১৫ বছর ক্ষমতায় থেকেও বিরোধীরা হাওড়াবাসীকে ন্যূনতম পানীয় জল, রাস্তা ও নিকাশি পরিষেবা দিতে পারেনি। আমরা হাওড়ার সামগ্রিক উন্নয়নের জন্য একটি মেগা মাস্টারপ্ল্যান আনছি।” নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেই ভোটের দিনক্ষণ চ্যূড়ান্ত হবে।

    বিল নিয়ে বিধানসভার অন্দরে শুরু হয় তীব্র রাজনৈতিক তর্ক-বিতর্ক। প্রাক্তন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বিলের নীতিগত বিরোধিতা না করলেও আমলাদের ওপর নির্ভর না করে আগে সর্বদলীয় বৈঠক ডাকার দাবি তোলেন। তার জবাবে বিজেপি বিধায়ক সজল ঘোষ ও রীতেশ তিওয়ারি কটাক্ষ করে কলকাতা পুরসভার অবৈধ নির্মাণের দায়ে তাঁকে কোণঠাসা করেন। অন্যদিকে, তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় প্রশ্ন তোলেন— বর্ধিত ২০৯টি ওয়ার্ডেই কাউন্সিলর নির্বাচন হবে কি না, যার জবাবে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানান যে সমস্ত ওয়ার্ডেই নিয়ম মেনে জনপ্রতিনিধি নির্বাচন করা হবে, কোনো মনোনীত পদ থাকছে না।

    No Comments

    তাজা খবর