Homeরাজ্যমানস সরোবরে গিয়ে নেপালের হড়পা বানে নিখোঁজ মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা, উদ্বেগ পরিবারে

মানস সরোবরে গিয়ে নেপালের হড়পা বানে নিখোঁজ মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা, উদ্বেগ পরিবারে

নেপালে নিখোঁজ মুকুল রায়ের পুত্রবধূনেপালে নিখোঁজ মুকুল রায়ের পুত্রবধূ

নিউজ ডেস্ক: নেপালে ভয়াবহ হড়পা বানের বিপর্যয়ে নিখোঁজ প্রবীণ রাজনৈতিক নেতা মুকুল রায়ের পুত্রবধূ তথা শুভ্রাংশু রায়ের স্ত্রী শর্মিষ্ঠা ভৌমিক রায়। গত ২১ অগস্ট কলকাতার একটি পর্যটন সংস্থার মাধ্যমে ৩২ জনের একটি প্রতিনিধি দলের সাথে মানস সরোবরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। কিন্তু সম্প্রতি নেপালে প্রাকৃতিক বিপর্যয় ও প্লাবনের পর থেকেই তাঁর আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
​শুভ্রাংশু রায় জানিয়েছেন, গত মঙ্গলবার রাতে শেষবার স্ত্রীর সাথে ফোনে কথা হয়েছিল, যখন শর্মিষ্ঠা নেপালের একটি দুর্গম এলাকায় ছিলেন। এরপর বুধবার থেকে তাঁর মোবাইল বন্ধ এবং যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। পর্যটক দলের যে ৩২ জন ভারতীয় নিখোঁজ রয়েছেন, সেই তালিকায় শর্মিষ্ঠার নাম রয়েছে। ইতিমধ্যেই উদ্ধারের উদ্দেশ্যে রাজ্য ও নেপাল প্রশাসনের সাথে যোগাযোগ শুরু করেছে উদ্বিগ্ন পরিবার।

No Comments

    একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।

    LINKS

    ABOUT US

    ফোন নম্বর

    +৯১ ৮৪২০৬৫৮৯৯৯

    আমাদের ঠিকানা

    আর্চ স্কোয়ার X2 বিল্ডিং
    কলেজ মোড়, সেক্টর ৫
    কলকাতা - ৭০০০৯১

    Copyright 2026 NGTV News. All rights reserved