Homeআলিপুরদুয়ারভুটান সীমান্ত পেরিয়ে জয়গাঁওয়ে সোনা পাচার চক্রের পর্দাফাঁস! গ্রেফতার ৩, উদ্ধার ২০ লক্ষ টাকা

ভুটান সীমান্ত পেরিয়ে জয়গাঁওয়ে সোনা পাচার চক্রের পর্দাফাঁস! গ্রেফতার ৩, উদ্ধার ২০ লক্ষ টাকা

নিউজ ডেস্ক: ভারত-ভুটান সীমান্তে আবার সক্রিয় সোনা পাচারকারীরা। তবে পুলিশের অতন্দ্র নজরদারিতে ভেস্তে গেল আন্তর্জাতিক পাচারচক্রের বড়সড় পরিকল্পনা। সোমবার সীমান্ত
resizeplus_1cb7cc0c-fad4-4e27-bae3-f280ec19434c

নিউজ ডেস্ক: ভারত-ভুটান সীমান্তে আবার সক্রিয় সোনা পাচারকারীরা। তবে পুলিশের অতন্দ্র নজরদারিতে ভেস্তে গেল আন্তর্জাতিক পাচারচক্রের বড়সড় পরিকল্পনা। সোমবার সীমান্ত শহর আলিপুরদুয়ারের জয়গাঁওয়ের ‘ভুটান গেট’ সংলগ্ন একটি সোনার দোকানে অভিযান চালিয়ে ১২০ গ্রাম অবৈধ সোনা এবং নগদ ২০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনায় এক ভুটানি নাগরিক-সহ মোট ৩ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, ভুটানের নাগরিক ফুনরসো ওয়াঙ্গি সীমান্ত পেরিয়ে জয়গাঁওয়ের একটি সোনার দোকানে বেআইনিভাবে সোনা বিক্রি করতে আসছে। খবর পাওয়া মাত্রই পুলিশ ওই জুয়েলারি দোকানে হানা দিয়ে তাকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রান্তে যুক্ত জয়গাঁওয়ের দুই স্থানীয় বাসিন্দা রবি শাহ ও মনীশ শাহকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া সোনার গয়না এবং নগদ ২০ লক্ষ টাকার কোনও বৈধ নথিপত্র পাচারকারীরা দেখাতে পারেনি।

কেন হঠাৎ ভুটান থেকে সোনা পাচারের প্রবণতা?

ভারত ও ভুটানের শুল্ক ও কর কাঠামোর মধ্যে বড়সড় ফারাক রয়েছে। ভুটানে পর্যটন উৎসাহিত করতে শুল্কমুক্ত (Duty-Free) সোনা কেনার সুযোগ থাকলেও, ২০২৬ সাল থেকে দেশটিতে নতুন জিএসটি (GST) নিয়ম প্রযোজ্য হয়েছে। অন্যদিকে, ভারতে বৈদেশিক বাণিজ্য ও শুল্ক আইনের কড়া বিধান রয়েছে। যাত্রীদের জন্য বিশেষ ছাড় (Concessional Rate) থাকলেও সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে কর ফাঁকি দিয়ে সোনা ভারতে ঢোকাতে পারলে কালোবাজারে বড় অঙ্কের মুনফা লোটা যায়।

উদ্ধার হওয়া ১২০ গ্রাম সোনা এবং বাজেয়াপ্ত নগদ টাকার উৎস কোথায় এবং এই চক্রের জাল উত্তরবঙ্গের আরও কোন কোন স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখতে ধৃতদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

No Comments

তাজা খবর

Copyright 2026 NGTV News. All rights reserved