Homeরাজ্যতৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল হাইকোর্ট! ‘সাধারণ শ্রেণি’ হিসেবে গণ্য হবে তালিকাভুক্তরা

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল হাইকোর্ট! ‘সাধারণ শ্রেণি’ হিসেবে গণ্য হবে তালিকাভুক্তরা

নিউজ ডেস্ক: রাজ্যের ওবিসি (OBC) সংরক্ষণ নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট। অসংলগ্ন সমীক্ষা ও নিয়মের তোয়াক্কা
kolkata high court

নিউজ ডেস্ক: রাজ্যের ওবিসি (OBC) সংরক্ষণ নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট। অসংলগ্ন সমীক্ষা ও নিয়মের তোয়াক্কা না করে তৈরি হওয়া ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলায় বড় পদক্ষেপ নিয়ে তৃণমূল জমানায় ইস্যু হওয়া সমস্ত ওবিসি ক্যাটাগরির সার্টিফিকেটই বাতিল বলে ঘোষণা করল আদালত। বুধবার বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি অনুজ সিংহের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, রাজ্যে ‘ওবিসি-এ’ এবং ‘ওবিসি-বি’ বলে আলাদা দুটি ভাগ আর অস্তিত্বশীল থাকছে না। ফলে এই তালিকার আওতায় আসা সমস্ত সম্প্রদায় এখন থেকে সরকারি খাতায় স্রেফ ‘সাধারণ শ্রেণি’ বা ‘জেনারেল কাস্ট’ (General Caste) হিসেবেই বিবেচিত হবে।

Table of Contents

    মামলার পটভূমি টেনে আদালত সূত্রে জানানো হয়েছে, ২০১০ সালের পর তৎকালীন সরকারের আমলে রাজ্যের অনগ্রসর শ্রেণিকে ওবিসি-এ এবং ওবিসি-বি দুটি পৃথক শ্রেণিতে ভাগ করা হয়েছিল। কিন্তু সেই শ্রেণিবিন্যাসের প্রক্রিয়া ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে উচ্চ আদালতে মামলা দায়ের হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর ২০২৪ সালে কলকাতা হাইকোর্ট ৬৬টি সম্প্রদায়কে ওবিসি তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয় এবং নিরপেক্ষ সমীক্ষার মাধ্যমে নতুন তালিকা তৈরির পরামর্শ দেয়। তৎকালীন সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলেও শীর্ষ আদালত হাইকোর্টের নির্দেশই বহাল রাখে।

    পরবর্তীতে ২০২৫ সালে নথিপত্র পুনর্নবীকরণ করে ১৪২টি জনগোষ্ঠীকে নিয়ে নতুন ওবিসি তালিকা তৈরি করা হলেও তা নিয়ে ফের জট তৈরি হয়। মাত্র আড়াই হাজার নমুনা সমীক্ষার ওপর ভিত্তি করে তৈরি ওই তালিকার বিরুদ্ধে ফের আইনি লড়াই শুরু হয়। সম্প্রতি রাজ্যে সরকার পরিবর্তনের পর নতুন বিজেপি প্রশাসন ‘ওবিসি-এ’ ও ‘ওবিসি-বি’র এই দ্বিবিভাজন তুলে দিয়ে অনগ্রসর শ্রেণির জন্য একটিই একীকৃত সংরক্ষণ ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত গ্রহণ করে। এমনকি শীর্ষ আদালতে বকেয়া থাকা মামলাও প্রত্যাহার করে নেওয়া হয়।

    এরই পরিপ্রেক্ষিতে বুধবার চূড়ান্ত নির্দেশ শুনিয়ে বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, আগের জমানার সমস্ত ওবিসি-এ এবং ওবিসি-বি শংসাপত্র আইনিভাবে কার্যকর থাকবে না। আদালতের এই রায়ের পর রাজ্য সরকারি চাকরি ও শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়ায় সংরক্ষণের ক্ষেত্রে এক নতুন সামাজিক ও রাজনৈতিক সমীকরণ তৈরি হতে চলেছে।

    No Comments

    তাজা খবর