Homeনদিয়ারানাঘাটনবীনচন্দ্র সেন – রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক মিলনের স্মরণে ‘কবি মিলন উৎসব’৪ সেপ্টেম্বর রানাঘাটে ফিরে আসে সাহিত্য-সংস্কৃতির সেই গৌরবময় দিন

নবীনচন্দ্র সেন – রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক মিলনের স্মরণে ‘কবি মিলন উৎসব’৪ সেপ্টেম্বর রানাঘাটে ফিরে আসে সাহিত্য-সংস্কৃতির সেই গৌরবময় দিন

শফিকুল ইসলাম,রানাঘাট: ইতিহাসের পাতায় রানাঘাটের নাম উজ্জ্বল হয়ে রয়েছে বাংলা সাহিত্যের দুই দিকপাল কবি—নবীনচন্দ্র সেন ও রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক মিলনের
WhatsApp Image 2026-09-01 at 2.28.22 PM

শফিকুল ইসলাম,রানাঘাট: ইতিহাসের পাতায় রানাঘাটের নাম উজ্জ্বল হয়ে রয়েছে বাংলা সাহিত্যের দুই দিকপাল কবি—নবীনচন্দ্র সেন ও রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক মিলনের স্মৃতিতে। ১৮৯৪ সালের ৪ সেপ্টেম্বর রানাঘাটের তৎকালীন মহকুমা শাসক কবি নবীনচন্দ্র সেন তাঁর সরকারি বাংলোয় রবীন্দ্রনাথ ঠাকুরকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই দিন কবিতা, গান ও সাহিত্য আলোচনায় মুখর হয়ে উঠেছিল এসডিও বাংলো। ঐতিহাসিক সেই স্মৃতিকে ধরে রাখতেই প্রতিবছর ৪ সেপ্টেম্বর রানাঘাটে পালিত হয় ‘কবি মিলন উৎসব’।
সময়ের স্রোতে বদলে গিয়েছে শহরের চেহারা, বদলেছে প্রজন্ম। কিন্তু নবীন-রবির সেই মিলনের স্মৃতি আজও রানাঘাটবাসীর সাংস্কৃতিক চেতনায় গভীরভাবে জড়িয়ে রয়েছে। কবি মিলন উৎসব তাই শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, শহরের ঐতিহ্য ও আত্মপরিচয়ের অন্যতম অংশ।
উৎসবকে ঘিরে সাধারণত প্রভাতফেরি, কবিতা পাঠ, আবৃত্তি, গান, সাহিত্য আলোচনা, অঙ্কন প্রতিযোগিতা-সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসডিও বাংলো প্রাঙ্গণে দুই কবির আবক্ষ মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে স্মরণ করা হয় তাঁদের। একসময় এই উৎসবের মঞ্চে বিশিষ্ট কবি-সাহিত্যিকদেরও উপস্থিতি ঘটেছে।
রানাঘাটের মানুষের কাছে ‘কবি মিলন উৎসব’ তাই অতীতের স্মৃতিচারণের পাশাপাশি নতুন প্রজন্মকে বাংলা সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার এক গুরুত্বপূর্ণ মঞ্চ। নবীনচন্দ্র সেন ও রবীন্দ্রনাথের সেই ঐতিহাসিক সাক্ষাৎ যেন প্রতি বছর নতুন করে প্রাণ পায় কবিতা, গান ও সংস্কৃতির মধ্য দিয়ে।
ঐতিহ্যবাহী এই উৎসবকে আরও বৃহৎ পরিসরে ছড়িয়ে দেওয়ার দাবি রয়েছে সংস্কৃতিপ্রেমী মানুষের। তাঁদের মতে, সরকারি উদ্যোগ ও সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়লে ‘কবি মিলন উৎসব’ একদিন রানাঘাটের অন্যতম প্রধান সাংস্কৃতিক উৎসবে পরিণত হতে পারে।

No Comments

তাজা খবর

আরও পড়ুন

একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।

Copyright 2026 NGTV News. All rights reserved