Homeরাজ্য‘ডেস্কের কর্মী থেকে গ্রাউন্ড রিপোর্টার— সবাই পাবেন নিরাপত্তা!’ সাংবাদিকদের জন্য একগুচ্ছ মেগা ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

‘ডেস্কের কর্মী থেকে গ্রাউন্ড রিপোর্টার— সবাই পাবেন নিরাপত্তা!’ সাংবাদিকদের জন্য একগুচ্ছ মেগা ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউজ ডেস্ক: রাজ্য তথা দেশের গণমাধ্যম কর্মীদের সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং উৎসব বোনাস নিয়ে নজিরবিহীন ও ঐতিহাসিক ঘোষণা করলেন
resizeplus_images (1)

নিউজ ডেস্ক: রাজ্য তথা দেশের গণমাধ্যম কর্মীদের সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং উৎসব বোনাস নিয়ে নজিরবিহীন ও ঐতিহাসিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নবান্ন সভাঘর থেকে আয়োজিত প্রশাসনিক বৈঠক থেকে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, এবার থেকে শুধু মাঠে-ময়দানে কর্মরত রিপোর্টাররাই নন, সংবাদপত্রের নিউজ রুমে বা টিভি চ্যানেলের ডেস্কে বসে কাজ করা সমস্ত কর্মী ও সাংবাদিকও পাবেন সমপরিমাণ সরকারি সুবিধা ও নিরাপত্তা।

মুখ্যমন্ত্রী আরও জানান, সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে যোগ্যতা পূরণের ভিত্তিতে নতুন প্রকল্পের জন্য আবেদনকারীদের নির্বাচন করা হবে। কলকাতা ও জেলার সাংবাদিকদের ক্ষেত্রে সব বৈষম্য দূর করে এক ছাতার তলায় নিয়ে আসাই রাজ্য সরকারের মূল উদ্দেশ্য।

নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ৭টি প্রধান ঘোষণা:

  • রাজ্যের ১৯০০ হাসপাতালে ৫ লক্ষের কভার: পূর্বতন তৃণমূল সরকারের ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পে ১৭০০টি হাসপাতাল থাকলেও, বর্তমানে ‘আয়ুষ্মান ভারত’ ও ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’র যৌথ উদ্যোগে রাজ্যজুড়ে ১৯০০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে সাংবাদিকরা সপরিবার ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন।
  • দেশজুড়ে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসা: এই বিমার সুবিধা কেবল রাজ্যেই সীমাবদ্ধ থাকবে না। ভেলোর, মুম্বইয়ের টাটা মেমোরিয়াল ক্যানসার হাসপাতাল, চণ্ডীগড় পিজিআই, হায়দরাবাদের ডক্টর রেড্ডিস কিংবা বেঙ্গালুরুর নারায়ণা হৃদয়ালয়ের মতো দেশের প্রায় ৩৮ হাজার হাসপাতালে নিখরচায় এই পরিষেবা মিলবে।
  • একক বিমা সুরক্ষা: যাঁদের পরিবার ইতিমধ্যেই ‘আয়ুষ্মান ভারত’-এ নথিভুক্ত রয়েছে, তাঁদের আলাদা করে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমার কার্ড নিতে হবে না। মঙ্গলবার সভাঘর থেকে বেশ কয়েকজন সংবাদকর্মীর হাতে এই বিমার প্রতীকী কার্ড তুলে দেন মুখ্যমন্ত্রী।
  • পেনশন দ্বিগুণ ও সর্বজনীনতা: অবসরপ্রাপ্ত সাংবাদিকদের পেনশন ২,৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে ৫,০০০ টাকা করা হলো। অ্যাক্রিডিটেশন কার্ড না থাকা নিউজ ডেস্কের কর্মীরাও এই পেনশনের সুবিধা পাবেন।
  • স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া: ডিজিটাল, প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সমস্ত স্তরের কর্মী নির্দিষ্ট যোগ্যতা মানদণ্ড মেনে সরকারি সুবিধার জন্য আবেদন করতে পারবেন।
  • অ্যাক্রিডিটেশন কার্ডে জটমুক্তি: অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়ার ক্ষেত্রে পুরনো ‘স্ক্রিনিং কমিটির’ জটিলতা আর থাকবে না। নির্দিষ্ট শর্ত ও মাপকাঠি পূরণ করে আবেদন করলেই সরাসরি কার্ড দেওয়া হবে।
  • ৩,০০০ টাকা পুজো ভাতা: আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আবেদনকারী সমস্ত সাংবাদিকদের জন্য ৩,০০০ টাকা উৎসব ভাতা বা বোনাসের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এই আর্থিক সহায়তার ক্ষেত্রে কলকাতা ও জেলার সাংবাদিকদের মধ্যে কোনও ফারাক রাখা হবে না।

সংবাদমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি কর্মীদের জীবনযাত্রার মানোন্নয়ন ও সামাজিক সুরক্ষায় রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

No Comments

তাজা খবর

একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।

Copyright 2026 NGTV News. All rights reserved