Last updated: August 30th, 2026 at 01:24 pm

নিউজ ডেস্ক: বিশ্ববাজারের অস্থিরতার সরাসরি প্রভাব এবার এসে পড়ল আমজনতার পকেটে। এলএনজি (LNG) বা তরল প্রাকৃতিক গ্যাসের আন্তর্জাতিক দর একলাফে অনেকটা বেড়ে যাওয়ায় রাজধানী দিল্লি এবং আশপাশের এলাকায় সিএনজি (CNG)-র দাম একধাক্কায় অনেকটা বাড়াল জ্বালানি সরবরাহকারী সংস্থা ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড (IGL)। নতুন সংশোধিত দর অনুযায়ী দিল্লিতে প্রতি কেজি সিএনজি-র দাম ৩.৮৯ টাকা বাড়িয়ে করা হয়েছে ৮৬.৯৮ টাকা।
দিল্লিতে জ্বালানির দর বাড়লেও পরিসংখ্যানে দেখা যাচ্ছে তিলোত্তমা কলকাতার তুলনায় রাজধানী শহরের বর্তমান দাম এখনও কিছুটা কম। এই মুহূর্তে কলকাতায় প্রতি কেজি সিএনজি বিকোচ্ছে ৯৯.৫০ টাকায়, যা দিল্লির নতুন বর্ধিত মূল্যের থেকেও অনেকটাই বেশি। তবে রাজধানীতে দাম বৃদ্ধির কারণে স্বস্তি হারাচ্ছেন অটো, ট্যাক্সি, ক্যাব ও সিএনজি-চালিত বাণিজ্যিক গাড়িগুলির চালকেরা। গাড়ি চালকদের বাড়তি খরচ মেটাতে গিয়ে পরোক্ষভাবে বাস ও অটো ভাড়া বাড়ার আশঙ্কায় পড়েছেন সাধারণ যাত্রীরাও।
কেন হঠাৎ মহারঘ্য সিএনজি? আইজিএল-এর তরফ থেকে জানানো হয়েছে, বিশ্বজুড়ে এলএনজি-র কাঁচামালের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির কারণেই সিএনজি-র দাম বাড়ানো ছাড়া দ্বিতীয় কোনও পথ খোলা ছিল না। জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখতে এবং কাঁচামালের বাড়তি খরচের প্রভাব আংশিক সামাল দিতেই এই সিদ্ধান্ত। মূলত তিনটি বড় কারণকে এই মূল্যবৃদ্ধির জন্য দায়ী করছেন বিশেষজ্ঞরা:
সব মিলিয়ে, বিশ্ববাজারের অস্থিরতা এবং এলএনজি-র মহারঘ্য হওয়া যে অদূর ভবিষ্যতে দেশের পরিবহণ খরচকে আরও বাড়িয়ে দিতে চলেছে, তা স্পষ্ট।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
contact@ngtvnews.com
+৯১ ৮৪২০৬৫৮৯৯৯
আর্চ স্কোয়ার X2 বিল্ডিং
কলেজ মোড়, সেক্টর ৫
কলকাতা - ৭০০০৯১
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments