Last updated: August 29th, 2026 at 11:05 am

নিউজ ডেস্ক: কলকাতা মেট্রো বলতেই এক সময়ে যে দীর্ঘসূত্রিতার ছবি চোখে ভাসত, সেই তকমা ঝেড়ে ফেলে এ বার কাজের গতিতে চমক দেখাচ্ছে পার্পল লাইন। অপেক্ষার দীর্ঘ প্রহর শেষ করে অবশেষে কলকাতা মেট্রোর খিদিরপুর অংশে ভূগর্ভস্থ সুড়ঙ্গ কাটার কাজ সাফল্যের মুখ দেখল। বছরখানেক আগে খিদিরপুরের সেন্ট টমাস স্কুল চত্বর থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত মেট্রোর জোড়া টানেল খোদাইয়ের যে কর্মযজ্ঞ শুরু হয়েছিল, তা অনায়াসে সম্পন্ন করল দুই ‘টানেল বোকা মেশিন’ (টিবিএম)— ‘দিব্যা’ এবং ‘দুর্গা’।
মাত্র এক বছরের ব্যবধানে মাটির গভীরে ১.৫৭ কিলোমিটার দীর্ঘ দুটি সুড়ঙ্গ কাটার কাজ সম্পন্ন করে নজির গড়েছেন মেট্রোর ইঞ্জিনিয়াররা। তবে এই যাত্রাপথ মোটেও সহজ ছিল না। ইস্ট-ওয়েস্ট বা গ্রিন লাইনে যেমন গঙ্গার নিচ দিয়ে সুড়ঙ্গ খোঁড়া ছিল প্রযুক্তিগত দিক থেকে সবচেয়ে কঠিন পরীক্ষা, পার্পল লাইনের ক্ষেত্রেও তেমনই এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল আদিগঙ্গার উপস্থিতিও।
মেট্রো ইঞ্জিনিয়ার সূত্রের খবর, মাটির তলায় আদিগঙ্গার ঠিক ১২ মিটার নিচ দিয়ে পার্পল লাইনের এই জোড়া সুড়ঙ্গ নিয়ে যাওয়া হয়েছে। ভৌগোলিক অবস্থান ও পলিমাটির চরিত্র বিবেচনা করে আদিগঙ্গার নিচে এই কাজ চালানো ইঞ্জিনিয়ারদের কাছে অত্যন্ত ঝুঁকি ও চ্যালেঞ্জের বিষয় ছিল। তবে সমস্ত প্রযুক্তিগত বাধা অতিক্রম করে সফল ভাবেই সমাপ্ত হয়েছে মাটির নিচের সুড়ঙ্গ খোদাইয়ের কাজ। শহরবাসীর আশা, কাজের এই গতি বজায় থাকলে দ্রুতই ভিক্টোরিয়া ছুঁয়ে মধ্য কলকাতার সঙ্গে যুক্ত হবে দক্ষিণ শহরতলি।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
contact@ngtvnews.com
+৯১ ৮৪২০৬৫৮৯৯৯
আর্চ স্কোয়ার X2 বিল্ডিং
কলেজ মোড়, সেক্টর ৫
কলকাতা - ৭০০০৯১
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments