Last updated: August 28th, 2026 at 01:05 pm

নিউজ ডেস্ক: উত্তর থেকে দক্ষিণ— রাজ্য জুড়ে ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় রাজ্যের ২৩টি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরিস্থিতির আশঙ্কাজনক রূপ সামাল দিতে রাজ্যজুড়ে জারি করা হয়েছে হলুদ সতর্কতা (Yellow Alert)।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা সহ হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, নদীয়া ও বর্ধমানের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় হঠাৎ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে লাগাতার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, যার ফলে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না প্রশাসন।
মৎস্যজীবীদের সমুদ্র উত্তাল থাকার কারণে আপাতত গভীরে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন উপকূলবর্তী এলাকাগুলিতে জলোচ্ছ্বাসের মাত্রা বাড়বে। শহরের নীচু এলাকাগুলিতে জল জমতে পারে বলে পুরসভাগুলিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগের আবহাওয়ায় সাধারণ মানুষকে অপ্রয়োজনে বাইরে না বের হতে এবং বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয় থাকার আর্জি জানানো হয়েছে।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
contact@ngtvnews.com
+৯১ ৮৪২০৬৫৮৯৯৯
আর্চ স্কোয়ার X2 বিল্ডিং
কলেজ মোড়, সেক্টর ৫
কলকাতা - ৭০০০৯১
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments