Homeরাজ্যমাসে ১০ হাজার টাকার বেশি আয়ে মিলবে না অন্নপূর্ণার টাকা, আংশিক ছাড় গ্রামে! নবান্নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

মাসে ১০ হাজার টাকার বেশি আয়ে মিলবে না অন্নপূর্ণার টাকা, আংশিক ছাড় গ্রামে! নবান্নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক: অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়া নিয়ে একাধিক নতুন কড়া নিয়ম ও ছাড়ের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার
nabanna

নিউজ ডেস্ক: অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়া নিয়ে একাধিক নতুন কড়া নিয়ম ও ছাড়ের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নবান্নে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট জানান, মাসে ১০ হাজার টাকার বেশি উপার্জন করলে বা পরিবারের কোনো সদস্য আয়করদাতা হলে আর অন্নপূর্ণা যোজনার টাকা মিলবে না। একই সঙ্গে তিনি জানান, গ্রামীণ এলাকার উপভোক্তাদের ক্ষেত্রে কিছু কড়া নিয়ম শিথিল করা হলেও, বড় শহর ও পুরসভা এলাকার বাসিন্দাদের জন্য বাড়তি কিছু শর্ত প্রযোজ্য হচ্ছে।

Table of Contents

    বিজেপি সরকার ক্ষমতায় এসে ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পরিবর্তে ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের জন্য মাসে ৩,০০০ টাকা হারে ‘অন্নপূর্ণা যোজনা’ চালু করে। জুলাই মাসে সুবিধাভোগীর সংখ্যা ১ কোটি ২০ লক্ষে পৌঁছালেও, আগস্টের প্রথম সপ্তাহে টাকা না আসায় সাধারণ মানুষের মধ্যে নানা জল্পনা ছড়ায়। এ দিন ধোঁয়াশা দূর করে মুখ্যমন্ত্রী জানান, বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের কাজ শেষ পর্যায়ে রয়েছে। আগামী ১৭ আগস্ট সমাজকল্যাণ মন্ত্রী মালতী রাভা রায় চূড়ান্ত উপভোক্তা তালিকা ঘোষণা করবেন এবং ওই দিন থেকেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা ঢুকতে শুরু করবে। এরপর থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে এই অর্থ পৌঁছে দেওয়া হবে। এই প্রকল্পের অর্থ বরাদ্দ ৩৫ হাজার কোটি থেকে বাড়িয়ে ৪৮ থেকে ৫০ হাজার কোটি টাকা করা হতে পারে বলে তিনি জানান।

    প্রকল্পের শর্তাবলীতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান:

    • আয়ের সীমা: মাসে ১০ হাজার টাকার বেশি আয় থাকলে বা পরিবারে আয়করদাতা থাকলে অন্নপূর্ণার সুবিধা মিলবে না।
    • গ্রামাঞ্চলে ছাড়: গ্রামে তিনটি পাকা ঘর থাকলেও মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন। কিন্তু কলকাতা, হাওড়া, বিধাননগর, শিলিগুড়ি, দুর্গাপুর ও আসানসোলের মতো বড় শহরগুলিতে তিনটি পাকা ঘর বা ৫০ ডেসিমেল জমি থাকলে আবেদনকারী মহিলা বাদ পড়বেন।
    • বিশেষ সুবিধা: বিধবা ভাতা প্রাপক (২৫-৬০ বছর) মহিলারা এখন থেকে দেড় হাজার টাকার বদলে অন্নপূর্ণা যোজনার পুরো ৩,০০০ টাকাই পাবেন। এ ছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন এবং ‘পিএম কিষান’ সুবিধাভোগীরাও এই প্রকল্পের আওতায় থাকবেন।

    ৩১ জুলাই নতুন আবেদনের সময়সীমা শেষ হলেও অন্নপূর্ণা সংক্রান্ত অভিযোগ জানানোর পোর্টালটি খোলা থাকবে বলে নবান্ন সূত্রে জানানো হয়েছে। সেখানে জমা পড়া সমস্ত অভিযোগের সরাসরি নিষ্পত্তি করবেন সংশ্লিষ্ট ব্লকের বিডিও-রা।

    No Comments

    তাজা খবর