Homeরাজ্যপ্রায় এক দশক পর বাংলা ‘বিগ বস’, ১৫ প্রতিযোগীকে নিয়ে শুরু

প্রায় এক দশক পর বাংলা ‘বিগ বস’, ১৫ প্রতিযোগীকে নিয়ে শুরু

NGTV NEWS BANGLA | প্রায় এক দশক পর বাংলা ‘বিগ বস’, ১৫ প্রতিযোগীকে নিয়ে শুরুনিউজ ডেস্ক | কলকাতা১লা সেপ্টেম্বর, ২০২৬
প্রায় এক দশক পর বাংলা ‘বিগ বস’, ১৫ প্রতিযোগীকে নিয়ে শুরু | NGTV Newsপ্রায় এক দশক পর বাংলা ‘বিগ বস’, ১৫ প্রতিযোগীকে নিয়ে শুরু | NGTV News

NGTV NEWS BANGLA | প্রায় এক দশক পর বাংলা ‘বিগ বস’, ১৫ প্রতিযোগীকে নিয়ে শুরু
নিউজ ডেস্ক | কলকাতা
১লা সেপ্টেম্বর, ২০২৬

ক্ষমতার লড়াই—প্রথম সপ্তাহেই উত্তপ্ত ঘরের পরিবেশ
‘বিগ বস বাংলা-র তৃতীয় সিজন শুরু হতেই জমে উঠেছে তারকাখচিত রিয়েলিটি শো। প্রায় এক দশক পর ফিরেছে এই বাংলা সংস্করণ, আর এবার সঞ্চালকের আসনে খোদ ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়।


প্রথম দিনের গ্র্যান্ড ওপেনিংয়েই নজর কাড়েন জলপাইগুড়ির মেয়ে তনুশ্রী রায় দাস। মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর মজার মুহূর্ত, এমনকী সবার সামনে সৌরভের হাতে চিমটি কাটার ঘটনায় নেটপাড়ায় শুরু হয় জোর চর্চা। পেশায় উদ্যোক্তা তনুশ্রী জানিয়েছেন, তিনি ঠোঁটকাটা স্বভাবের এবং অন্যায় দেখলে চুপ করে থাকবেন না। ফলে বিগ বসের ঘরে তাঁর ভূমিকা নিয়েও তৈরি হয়েছে কৌতূহল।


এদিকে ১৫ প্রতিযোগীর তারকাখচিত তালিকায় রয়েছেন মনামী ঘোষ, ভরত কল, দুর্নিবার সাহা, সোহিনী পাল, নন্দিনী রায়, দীপেন্দু বিশ্বাস, সৃজলা গুহ, সোনামণি সাহা, অনিন্দ্য সেনগুপ্ত-সহ একাধিক পরিচিত মুখ। রয়েছেন ব্রিটিশ অভিনেত্রী আলেকজান্দ্রা টেলরও।
শো শুরু হতেই অবশ্য বিন্দুমাত্র সময় নষ্ট হয়নি। প্রথম সপ্তাহের ক্যাপ্টেন্সি নির্বাচনকে কেন্দ্র করে ঘরের পরিবেশ হয়ে ওঠে উত্তপ্ত। ক্যাপ্টেন হওয়ার দৌড়ে ছিলেন ভরত কল, সোনামণি সাহা, সৃজলা গুহ, মনামী ঘোষ, সায়ক চক্রবর্তী, নন্দিনী দত্ত এবং তনুশ্রী রায় দাস।
ভোট পর্বে মনামী ও ভরত কলের মধ্যে মতবিরোধ, আবার সৃজলা ও সায়কের কথোপকথন নিয়েও তৈরি হয় টানাপোড়েন। শেষ পর্যন্ত সব সমীকরণ বদলে দিয়ে প্রথম সপ্তাহের ক্যাপ্টেন নির্বাচিত হলেন অভিজ্ঞ অভিনেতা ভরত কল।


এখন প্রশ্ন একটাই—ক্যাপ্টেনের ক্ষমতা হাতে পাওয়ার পর ভরত কল কি ঘরের সমীকরণ বদলে দিতে পারবেন? নাকি তাঁর নেতৃত্বেই শুরু হবে আরও বড় দ্বন্দ্ব? উত্তর মিলবে ‘বিগ বস বাংলা’-র পরের পর্বে।

No Comments

তাজা খবর

Copyright 2026 NGTV News. All rights reserved