Last updated: November 20th, 2026 at 10:43 am

নিউজ ডেস্ক: বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাটের ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা অব্যাহত। তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়ে নেটিজেনদের একাংশের নানা মন্তব্যের মধ্যেই এবার মুখ খুললেন আলিয়া। স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁদের দাম্পত্য জীবন নিয়ে বাইরের মানুষের মনগড়া ধারণা অত্যন্ত অপমানজনক।
সম্প্রতি ‘টাইম’ (TIME) ম্যাগাজিনের ‘TIME100 Next India’ ফিচারে সাক্ষাৎকার দিতে গিয়ে আলিয়া জানান, তিনি সবসময় নারীদের নিজের মন ও হৃদয়ের কথা শুনে চলার পক্ষে। অথচ তাঁকেই এমন একজন নারী হিসেবে তুলে ধরা হচ্ছে, যিনি নাকি দাম্পত্য জীবনে মানিয়ে নিতে বাধ্য হচ্ছেন। বিষয়টি তাঁর কাছে অসম্মানজনক।
রণবীরের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে আলিয়া বলেন, প্রকৃত সম্পর্কের ভিত্তি হল পারস্পরিক বোঝাপড়া। তাঁর মতে, কোনও কথা না বললেও যিনি মনের অবস্থা বুঝতে পারেন, রণবীর তাঁর কাছে ঠিক তেমনই একজন সঙ্গী।
উল্লেখ্য, ২০২৩ সালে রণবীরের লিপস্টিক সংক্রান্ত মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। অনেকেই অভিনেতাকে ‘কন্ট্রোলিং’ বলে কটাক্ষ করেন। তবে আলিয়া আগেও স্বামীর পাশে দাঁড়িয়ে সেই বিতর্কের জবাব দিয়েছিলেন।
অন্যদিকে, পেশাগত জীবনেও ব্যস্ত এই তারকা জুটি। সঞ্জয় লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে ফের একসঙ্গে দেখা যাবে রণবীর ও আলিয়াকে। তাঁদের সঙ্গে থাকবেন ভিকি কৌশলও।
l
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
contact@ngtvnews.com
+৯১ ৮৪২০৬৫৮৯৯৯
আর্চ স্কোয়ার X2 বিল্ডিং
কলেজ মোড়, সেক্টর ৫
কলকাতা - ৭০০০৯১
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments