Homeহুগলিঘূর্ণিঝড়ের আশঙ্কা, পিছোল চন্দননগরের জগদ্ধাত্রী শোভাযাত্রা

ঘূর্ণিঝড়ের আশঙ্কা, পিছোল চন্দননগরের জগদ্ধাত্রী শোভাযাত্রা

Rainy Durga Festival Procession

নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে আবহাওয়ার অবনতির আশঙ্কা। বৃষ্টি ও সম্ভাব্য দুর্যোগের কথা মাথায় রেখে চন্দননগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোর প্রতিমা নিরঞ্জন ও বর্ণাঢ্য শোভাযাত্রার দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি। নতুন সূচি অনুযায়ী, আগামী ২২ নভেম্বর, রবিবার অনুষ্ঠিত হবে শোভাযাত্রা।

বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা, হুগলি-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়। চন্দননগরেও সকাল থেকে বৃষ্টির কারণে প্রতিমা নিয়ে রাস্তায় বেরোনো নিয়ে উদ্বেগ তৈরি হয়। প্রথমে পুজো কমিটিগুলিকে সকাল ১১টা পর্যন্ত অপেক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছিল। পরে কেন্দ্রীয় কমিটির অভ্যন্তরীণ বৈঠকের পর কর্মসূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, যে পুজো কমিটিগুলি শোভাযাত্রায় অংশ নেবে না, তারা ২১ নভেম্বর, শনিবার সকাল থেকে প্রতিমা নিরঞ্জন করতে পারবে। উল্লেখ্য, চন্দননগর ও ভদ্রেশ্বর মিলিয়ে ৬৮টি পুজো কমিটি রাতের আলোকসজ্জার শোভাযাত্রায় অংশ নেয়। মোট ১৪টি ঘাটে চলে প্রতিমা নিরঞ্জন। দর্শনার্থীদের নিরাপত্তা ও উৎসবের আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

No Comments

    একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।

    LINKS

    ABOUT US

    ফোন নম্বর

    +৯১ ৮৪২০৬৫৮৯৯৯

    আমাদের ঠিকানা

    আর্চ স্কোয়ার X2 বিল্ডিং
    কলেজ মোড়, সেক্টর ৫
    কলকাতা - ৭০০০৯১

    Copyright 2026 NGTV News. All rights reserved