Homeআলিপুরদুয়ারবক্সাগর্ভপাত বিতর্কের মাঝেই শিকারে বাঘিনী

গর্ভপাত বিতর্কের মাঝেই শিকারে বাঘিনী

resizeplus_Tiger Beside Fallen Deer in Forest

নিউজ ডেস্ক: বক্সা ব্যাঘ্র প্রকল্পের বিতর্কিত বাঘিনীকে এ বার সম্বর হরিণ শিকার করতে দেখা গেল কোর এলাকায়। বন দফতরের প্রকাশ করা ভিডিয়োয় ধরা পড়েছে সেই দৃশ্য। বাঘিনীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের মধ্যে এই ঘটনা কিছুটা স্বস্তি দিয়েছে বনকর্তাদের। বনমন্ত্রী মনোজকুমার ওরাওঁ জানিয়েছেন, বাঘিনী বর্তমানে ভাল রয়েছে। তবে তার স্বাস্থ্য পরীক্ষা এবং পরবর্তী পদক্ষেপের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষ (NTCA)।

বন দফতরের তথ্য অনুযায়ী, ঢাকঢোল, তাসা ও বাজি ফাটিয়ে বাঘিনীকে লোকালয় থেকে প্রায় দেড় কিলোমিটার ভিতরে কোর এলাকার দিকে সরানো হয়। পরে সেখানেই তাকে সম্বর শিকার করতে দেখা যায়। তবে একটি শিকারের ঘটনা দিয়েই তার সম্পূর্ণ সুস্থতা নিশ্চিত করা সম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বাঘিনীর গর্ভপাত, অসমে চলে যাওয়া এবং এনক্লোজার থেকে বেরিয়ে আসার ঘটনা খতিয়ে দেখতে NTCA-র দুই সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং দল বক্সায় পৌঁছেছে। পশুচিকিৎসকদের সঙ্গে নিয়ে তারা গোটা ঘটনাপ্রবাহ পরীক্ষা করছে। বাঘিনীকে একাধিক বার ঘুমপাড়ানি ওষুধ প্রয়োগ এবং পুনর্বাসন ব্যবস্থায় কোনও ত্রুটি ছিল কি না, তাও তদন্তের আওতায়।

বক্সায় বাঘের পুনর্বাসন প্রকল্পের পরবর্তী পদক্ষেপও আপাতত NTCA-র পরামর্শের উপর নির্ভর করছে। ফলে সম্বর শিকার স্বস্তি দিলেও, বাঘিনীকে ঘিরে বিতর্কের নিষ্পত্তি এখনও হয়নি।

No Comments

    একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।

    LINKS

    ABOUT US

    ফোন নম্বর

    +৯১ ৮৪২০৬৫৮৯৯৯

    আমাদের ঠিকানা

    আর্চ স্কোয়ার X2 বিল্ডিং
    কলেজ মোড়, সেক্টর ৫
    কলকাতা - ৭০০০৯১

    Copyright 2026 NGTV News. All rights reserved