Homeঅন্যান্যগোপালপুরে ল্যান্ডফল, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দুর্যোগ!

গোপালপুরে ল্যান্ডফল, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দুর্যোগ!

IMG_20261120_112029

নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল আবহাওয়া দক্ষিণবঙ্গ জুড়ে। গোপালপুরের কাছে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলে শুক্রবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে ৮টা ৩০ মিনিটের মধ্যে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়েছে। সেই প্রভাবেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।কলকাতায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। অন্য দিকে হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দুই ২৪ পরগনার কিছু অংশে কমলা সতর্কতা জারি হয়েছে।ঝোড়ো হাওয়া ও বৃষ্টির জেরে হাওড়া ও শিয়ালদহ শাখায় লোকাল ট্রেন চলাচল ব্যাহত। হাওড়ায় ট্রেন গড়ে প্রায় ২০ মিনিট দেরিতে চলছে। কলকাতা বিমানবন্দরে পরিষেবা মোটের উপর স্বাভাবিক থাকলেও কিছু উড়ান সামান্য দেরিতে চলেছে।ওড়িশা উপকূলে জারি হয়েছে লাল সতর্কতা। বাতিল করা হয়েছে ৩৯টি দূরপাল্লার ট্রেন। কাকদ্বীপ, দিঘা ও বকখালিতে উত্তাল সমুদ্রের পাশাপাশি সুন্দরবনেও দমকা হাওয়ার সতর্কতা রয়েছে। সমুদ্রে স্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সোমবার থেকে পরিস্থিতির উন্নতি এবং আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে।

No Comments

    একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।

    LINKS

    ABOUT US

    ফোন নম্বর

    +৯১ ৮৪২০৬৫৮৯৯৯

    আমাদের ঠিকানা

    আর্চ স্কোয়ার X2 বিল্ডিং
    কলেজ মোড়, সেক্টর ৫
    কলকাতা - ৭০০০৯১

    Copyright 2026 NGTV News. All rights reserved