Last updated: November 20th, 2026 at 05:31 pm

নিউজ ডেস্ক: আইআইটি খড়্গপুরের প্ল্যাটিনাম জুবিলি বা ৭৫ বছর পূর্তি উদযাপনে যোগ দিতে আগামী শনিবার খড়্গপুরে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিশেষ অনুষ্ঠানে ভারত সরকারের একটি স্মারক মুদ্রা উন্মোচন করারও কথা রয়েছে তাঁর। পাশাপাশি, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনও ঘোষণাও করতে পারেন প্রধানমন্ত্রী, এমনই জল্পনা তৈরি হয়েছে।প্রতিষ্ঠানের ডিরেক্টর সুমন চক্রবর্তী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর উপস্থিতি নিয়ে তাঁরা আশাবাদী। প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গে সফরসূচি ও নিরাপত্তা সংক্রান্ত আলোচনা চলছে। তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।উল্লেখ্য, ১৯৫১ সালে দেশের প্রথম আইআইটি হিসেবে যাত্রা শুরু করে খড়্গপুরের এই প্রতিষ্ঠান। মাত্র ২২৪ জন পড়ুয়া ও ৪২ জন শিক্ষক নিয়ে শুরু হয়েছিল পথচলা। বর্তমানে প্রতিষ্ঠানটি উচ্চশিক্ষা ও গবেষণার গুরুত্বপূর্ণ কেন্দ্র। সম্প্রতি এখানে ন্যাশনাল মেডিক্যাল কমিশনের স্বীকৃত ছ’টি বিশেষায়িত বিভাগে এমডি কোর্স চালু হয়েছে। এর আগে ২০২১ সালে প্রতিষ্ঠানের সমাবর্তনে ভার্চুয়ালি ভাষণ দিয়েছিলেন মোদী। ৭৫ বছরের ঐতিহ্য উদযাপনে তাঁর সম্ভাব্য উপস্থিতি ঘিরে উৎসাহ তৈরি হয়েছে।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
contact@ngtvnews.com
+৯১ ৮৪২০৬৫৮৯৯৯
আর্চ স্কোয়ার X2 বিল্ডিং
কলেজ মোড়, সেক্টর ৫
কলকাতা - ৭০০০৯১
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments