Homeরাশি ও ভাগ্যআজকের দৈনিক রাশিফল

আজকের দৈনিক রাশিফল

resizeplus_ChatGPT Image Sep 22, 2026, 11_40_13 AM

মেষ: শৌখিন দ্রব্যের ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। যানবাহন থেকে বিপদের আশঙ্কা থাকায় সতর্ক থাকুন। গুরুপাক খাবার এড়িয়ে চলুন। রাজনৈতিক ব্যক্তিদের নাম-যশ বাড়তে পারে। কাছাকাছি কোথাও ভ্রমণের যোগ রয়েছে। বাড়ি তৈরির পরিকল্পনাতেও অগ্রগতি হতে পারে।

বৃষ: জলবাহিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। কর্মক্ষেত্রে শত্রুতা বাড়তে পারে, তবে প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা থাকবে। ব্যবসায় সাময়িক অস্থিরতা দেখা দিতে পারে। ভুল বক্তব্যের কারণে সমস্যায় পড়তে পারেন। সরকারি চাকরির ক্ষেত্রে বাধা আসতে পারে।

মিথুন: নতুন কোনও সম্পর্কে জড়ানোর সম্ভাবনা রয়েছে। পুরনো ঋণ পরিশোধ করতে পারেন। উপকার করতে গিয়ে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে। দূরে কোথাও ভ্রমণের যোগ রয়েছে। চিকিৎসার কারণে অতিরিক্ত খরচ হতে পারে।

কর্কট: পড়াশোনায় ছাত্রছাত্রীদের উন্নতি হবে। সঞ্চিত অর্থ কোনও কারণে খরচ হয়ে যেতে পারে। আইনি জটিলতা বাড়ার আশঙ্কা রয়েছে। চাকরিপ্রার্থীদের বিশেষ উদ্যোগী হতে হবে। পারিবারিক ক্ষেত্রে সামান্য বিরোধ দেখা দিতে পারে। প্রেমের সম্পর্কেও সমস্যা তৈরি হতে পারে।

সিংহ: সম্পর্কে দীর্ঘদিনের জটিলতা মিটে যেতে পারে। আপাতত কর্ম পরিবর্তনের চেষ্টা না করাই ভালো। আইনি সমস্যায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ব্যবসায় মুনাফা বাড়তে পারে। কোনও বিষয়ে হঠকারী সিদ্ধান্ত নিলে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে।

কন্যা: দীর্ঘদিনের কোনও অপূর্ণ ইচ্ছা পূরণ হতে পারে। কর্ম পরিবর্তনের বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আসবে। ব্যবসায়ীরা ধারে আর্থিক লেনদেন এড়িয়ে চলুন। কোনও প্রভাবশালী ব্যক্তির সাহায্য পেতে পারেন।

তুলা: দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ আজ সম্পন্ন হতে পারে। ভাই-বোনের কাছ থেকে আর্থিক সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় আচমকা অর্থপ্রাপ্তি হতে পারে। উচ্চশিক্ষায় ভালো সুযোগ আসতে পারে। ঋণ দেওয়া বা নেওয়া থেকে বিরত থাকুন।

বৃশ্চিক: শরীর-স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে। আমদানি-রপ্তানির ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। চিকিৎসার কারণে খরচ বাড়বে। নতুন প্রেমের সম্পর্কে জড়ানোর সম্ভাবনা রয়েছে। নতুন বাড়ি তৈরি বা কেনার সুযোগ আসতে পারে। শেয়ার বাজার বা অনিশ্চিত বিনিয়োগ থেকে দূরে থাকুন।

ধনু: ঝুঁকিবহুল ব্যবসা এড়িয়ে চলুন। আইনি সমস্যা বাড়তে পারে। প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা তৈরি হবে। আটকে থাকা কোনও কাজের সমাধান হতে পারে। নতুন কাজের যোগাযোগ আসতে পারে। ব্যবসায় উপার্জন বাড়ার সম্ভাবনা রয়েছে। কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলুন।

মকর: গুরুত্বপূর্ণ কোনও বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় তাড়াহুড়ো করবেন না। নতুন বাড়ি বা জমি কেনার সুযোগ আসতে পারে। বিদেশে কর্মসংক্রান্ত যোগাযোগ তৈরি হতে পারে। কোনও হিতৈষী ব্যক্তির সাহায্যে সম্পর্কের জটিলতা কাটতে পারে। তবে সবাইকে সহজে বিশ্বাস করলে প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে।

কুম্ভ: আজ নিজের সিদ্ধান্তে স্থির থাকার পাশাপাশি পরিস্থিতি বুঝে এগোনো জরুরি। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে। আর্থিক বিষয়ে পরিকল্পনা করে চললে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। কাছের মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হলে আলোচনার মাধ্যমে তা মিটিয়ে নেওয়া ভালো।

মীন: পারিবারিক বিষয়ে আজ কিছুটা ব্যস্ততা বাড়তে পারে। কাজের ক্ষেত্রে নতুন যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক দিক থেকে ধীরে ধীরে উন্নতির সুযোগ আসবে। ভ্রমণের পরিকল্পনা হতে পারে। আবেগের বশে কোনও সিদ্ধান্ত না নিয়ে পরিস্থিতি যাচাই করে এগোনোই ভালো।

No Comments

একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।

Copyright 2026 NGTV News. All rights reserved