Last updated: August 30th, 2026 at 01:24 pm

নিউজ ডেস্ক: উবুন্দু এবং ওকাযামায় ১৯ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠতে চলেছে বহুপ্রতীক্ষিত ২০২৬ এশিয়ান গেমসের (Asian Games 2026)। বিশ্ব ক্রীড়ামঞ্চের এই দ্বিতীয় বৃহত্তম টুর্নামেন্টে ফের একবার অন্যতম বড় আকর্ষণ হিসেবে রাখা হয়েছে ক্রিকেটকে। আগামী ১৭ থেকে ২২ সেপ্টেম্বর মহিলাদের এবং ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত আয়োজিত হতে চলেছে পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা। তবে টুর্নামেন্ট শুরুর ঠিক মুখে দাঁড়িয়ে আয়োজক দেশ জাপানের চূড়ান্ত অপেশাদার ও অপ্রতুল পরিকাঠামো নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করল ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (BCCI) এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)।
এএনআই (ANI)-র প্রকাশিত এক চাঞ্চল্যকর রিপোর্ট অনুযায়ী, জাপানের অস্থায়ী ক্রিকেট স্টেডিয়ামের বন্দোবস্ত দেখে তাজ্জব বনে গিয়েছেন ভারতীয় ক্রিকেট কর্তারা। সূত্রের খবর, আন্তর্জাতিক স্তরের তারকা ক্রিকেটারদের জন্য কোনও স্থায়ী বা শীতাতপ নিয়ন্ত্রিত ড্রেসিংরুমের ব্যবস্থা রাখা হয়নি; তার পরিবর্তে খাটাটে দেওয়া হয়েছে অস্থায়ী কাপড়ের তাঁবু! শুধু তা-ই নয়, খেলোয়াড়দের ব্যবহার্য শৌচাগার বা ওয়াশরুম তৈরি করা হয়েছে ওই তাঁবু থেকে প্রায় ৫০০ মিটার বা আধ কিলোমিটার দূরে। একই সাথে ক্রিকেটারদের জন্য বরাদ্দ হোটেলগুলির ঘরের আয়তনও অত্যন্ত ছোট, যা আন্তর্জাতিক অ্যাথলিটদের স্বাচ্ছন্দ্যের নিরিখে একেবারেই অনুপযুক্ত।
বিসিসিআই-এর এক শীর্ষ কর্মকর্তা জানান, “জাপানের অলিম্পিক আয়োজক আধিকারিকদের সঙ্গে এসিসি-র সাম্প্রতিক বৈঠকে আমরা সরাসরি আমাদের অসন্তোষ প্রকাশ করেছি। ম্যাচ চলাকালীন এই ধরনের অস্বস্তিকর এবং মানহীন পরিকাঠামোয় আমাদের প্রথম সারির আন্তর্জাতিক তারকাদের খেলতে পাঠানো ঝুঁকিপূর্ণ হতে পারে।” বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, অবিলম্বে পরিস্থিতির উন্নতি না করা হলে তারা এশিয়ান গেমসের জন্য ঘোষিত প্রথম সারির পূর্ণ শক্তির দল প্রত্যাহার করে নিতে বাধ্য হবে এবং তার বদলে পাঠাবে ‘বি’ বা দ্বিতীয় সারির ভারতীয় দল।
উল্লেখ্য, এশিয়ান গেমসের বর্তমান সোনাজয়ী চ্যাম্পিয়ন ভারত। ২০২৩ সালের হাংঝৌ এশিয়ান গেমসে আফগানিস্তানকে পেছনে ফেলে ভারত সোনা জিতেছিল। সেবার দ্বিতীয় সারির দল পাঠানো হলেও, ২০২৬ সালের জন্য কিন্তু ভারতীয় বোর্ড তাদের সর্বসেরা দলই ঘোষণা করেছিল। পুরুষদের দলে শ্রেয়স আইয়ারের অধিনায়ক্তে যশপ্রীত বুমরা, ঈশান কিষাণ, সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, বরুণ চক্রবর্তী ও অর্শদীপ সিংহের মতো হেভিওয়েট তারকাদের নাম রাখা হয়েছে। মহিলাদের ক্ষেত্রেও হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, দীপ্ত শর্মা ও রিচা ঘোষের মতো নিয়মিত জাতীয় দলের তারকাদের খেলার কথা।
বিশ্বের অন্যতম ধনী ও শক্তিশালী ক্রিকেট বোর্ড বিসিসিআই তাদের আন্তর্জাতিক ক্রিকেট তারকাদের ভাবমূর্তি ও স্বাচ্ছন্দ্য নিয়ে কোনও আপস করতে নারাজ। এখন দেখার, ভারতীয় বোর্ডের এই কড়া অবস্থানের পর জাপান অলিম্পিক কমিটি তড়িঘড়ি কোনো সুব্যবস্থা করে কি না, নাকি শেষ পর্যন্ত দ্বিতীয় সারির দল নিয়েই মাঠে নামতে হয় ভারতকে।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
contact@ngtvnews.com
+৯১ ৮৪২০৬৫৮৯৯৯
আর্চ স্কোয়ার X2 বিল্ডিং
কলেজ মোড়, সেক্টর ৫
কলকাতা - ৭০০০৯১
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments