Homeকলকাতাদমদমদমদমে ডেঙ্গির থাবা! পঞ্চম শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যুতে ছড়াল আতঙ্ক

দমদমে ডেঙ্গির থাবা! পঞ্চম শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যুতে ছড়াল আতঙ্ক

নিউজ ডেস্ক: পুজোর মুখে শহরে ডেঙ্গির দাপট ফের মারাত্মক রূপ ধারণ করল। এবার ডেঙ্গিতে আক্রান্ত হয়ে প্রাণ হারাল দমদমের দক্ষিণ
resizeplus_8e0335c2-7b7e-4873-bce1-f271a653ed3b

নিউজ ডেস্ক: পুজোর মুখে শহরে ডেঙ্গির দাপট ফের মারাত্মক রূপ ধারণ করল। এবার ডেঙ্গিতে আক্রান্ত হয়ে প্রাণ হারাল দমদমের দক্ষিণ দমদম পুরসভার বেদিয়াপাড়ার বাসিন্দা ১০ বছরের এক স্কুল ছাত্র। মৃত ছাত্রের নাম জয়ষ্ণু মজুমদার। সে পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসার পাশাপাশি আতঙ্কও ছড়িয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে জয়ষ্ণুর মা জ্বরে আক্রান্ত হয়েছিলেন। তাঁর সুস্থ হওয়ার কিছুদিনের মধ্যেই জয়ষ্ণুও প্রবল জ্বরে আক্রান্ত হয়। দেরি না করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্ত পরীক্ষা করানো হলে, রিপোর্ট ডেঙ্গি পজিটিভ আসে। বুধবার সকালে হঠাৎই জয়ষ্ণুর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। উদ্বিগ্ন পরিবার তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু দুর্ভাগ্যবশত, হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই নাবালকের মৃত্যু হয়।

জয়ষ্ণুর ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গির উল্লেখ রয়েছে। ডেঙ্গি সংক্রমণের ফলে উদ্ভূত ‘অ্যাকিউট রেসপিরেশন নিউমোনিয়াল শক’ (Acute Respiratory Pneumonitis Shock) দেখা দিয়েছিল, যার ফলেই এই মর্মান্তিক পরিণতি।

যদিও প্রতি বছরই এই সময়ে শহরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ে। আবহাওয়ার খামখেয়ালিপনা, একটানা বৃষ্টির ফলে জমা জল ডেঙ্গিবাহী এডিস মশাদের আঁতুড়ঘর হয়ে ওঠে। টায়ারের ভেতর, ফুলের টবে জমা জল এবং পরিষ্কার জলের জলেই ডেঙ্গির মশারা বংশবৃদ্ধি করে। প্রশাসনও ডেঙ্গি মোকাবিলায় সতর্কবার্তা দিয়ে থাকে। মশারি টাঙিয়ে শোওয়া, শরীর ঢাকা পোশাক পরা থেকে শুরু করে অযথা জল জমতে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, ডেঙ্গি টেস্টে পজিটিভ রিপোর্ট এলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ মেনে চলা দরকার।

এর আগে চলতি মাসের মাঝামাঝি ইনফলুয়েঞ্জা আক্রান্ত সন্দেহে আর জি কর হাসপাতালে ভর্তি ছিল পার্ক ইনস্টিটিউশনের ৩৩ জন ছাত্র। তাদের মধ্যে ১৬ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও ১৭ জন হাসপাতালে ভর্তি ছিলেন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় তাঁদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন এবং জানিয়েছিলেন যে ৬ জনের ইনফলুয়েঞ্জা সংক্রমণের আশঙ্কা রয়েছে। স্বাস্থ্য দফতর খাবার ও জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে।

No Comments

তাজা খবর

আরও পড়ুন

একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।

Copyright 2026 NGTV News. All rights reserved