Homeঅন্যান্যবঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপের দাপট! সকাল থেকেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, রাজ্য জুড়ে হলুদ সতর্কতা জারি

বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপের দাপট! সকাল থেকেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, রাজ্য জুড়ে হলুদ সতর্কতা জারি

নিউজ ডেস্ক: ভাদ্রের শুরুতেই ফের মুখভার আকাশের। বঙ্গোপসাগরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ওড়িশা উপকূলের ওপর তৈরি হওয়া নতুন নিম্নেচাপের সরাসরি
resizeplus_2db0aa35-ecda-4c29-831f-b720328b7c5d

নিউজ ডেস্ক: ভাদ্রের শুরুতেই ফের মুখভার আকাশের। বঙ্গোপসাগরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ওড়িশা উপকূলের ওপর তৈরি হওয়া নতুন নিম্নেচাপের সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে রাজ্যে। মঙ্গলবার সকাল থেকেই তিলোত্তমা কলকাতা এবং তার আশপাশের এলাকাগুলিতে শুরু হয়েছে টানা মুষলধারে বৃষ্টি। আবহাওয়া দফতর সূত্রে খবর, এই নিম্নেচাপের জেরে কেবল কলকাতা নয়, দফায় দফায় বৃষ্টিতে ভিজতে চলেছে সমগ্র দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলা।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া এই নিম্নচাপের ফলে উপকূলীয় জেলাগুলিতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। এর জেরে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই দিনভর বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টিপাত বজায় থাকবে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে দুর্যোগ বাড়ার সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম— দক্ষিণবঙ্গের এই ৪টি জেলায় ভারী বৃষ্টির কারণে ‘হলুদ সতর্কতা’ (Yellow Alert) জারি করেছে হাওয়া অফিস।

কলকাতা এবং দুই ২৪ পরগনা ও হাওড়ায় টানা বৃষ্টি না হলেও, দিনভর কয়েক পশলা মাঝারি থেকে ভারী বৃষ্টিতে নামতে পারে পারদ। টানা বৃষ্টির ফলে কলকাতার বেশ কিছু নিচু এলাকায় জল জমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা সপ্তাহের কাজের দিনে পথচলতি সাধারণ মানুষ ও নিত্যযাত্রীদের ভোগান্তি বাড়াতে পারে।

অন্যদিকে, উত্তরবঙ্গের চিত্রটাও খুব একটা আলাদা নয়। পাহাড়ি এলাকাগুলিতে অবিরাম বৃষ্টির ফলে ধস নামার আশঙ্কার কথা মাথায় রেখে সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার— এই পাঁচটি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। নদীগুলির জলস্তর বৃদ্ধি পাওয়া ও নিচু এলাকা প্লাবিত হওয়ার বিষয়ে স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়াবিদদের মতে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা এই নিম্নচাপের সক্রিয় অবস্থান বজায় থাকবে। ফলে সপ্তাহের মাঝামাঝি সময় পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টির এই স্যাঁতসেঁতে আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা প্রবল।

No Comments

তাজা খবর