Homeবিদেশনেপাল বিপর্যয়ে অবিশ্বাস্য মিরাকল! ২৪ ঘণ্টা কাদার তলায় চাপা থাকার পর জীবিত উদ্ধার ১০৫ বছরের বৃদ্ধা

নেপাল বিপর্যয়ে অবিশ্বাস্য মিরাকল! ২৪ ঘণ্টা কাদার তলায় চাপা থাকার পর জীবিত উদ্ধার ১০৫ বছরের বৃদ্ধা

উদ্ধার ১০৫ বছরের বৃদ্ধা

নিউজ ডেস্ক: চারদিকে শুধু থিকথিকে কাদা, ভাঙাবাড়ির স্তূপ আর স্বজনহারাদের বুকফাটা আর্তনাদ। প্রকৃতির এমন রুদ্ররূপের মাঝেই ঘটে গেল এক অবিশ্বাস্য অলৌকিক ঘটনা। ভয়াবহ হড়পা বান ও ধসে তছনছ হয়ে যাওয়া নেপালে ধ্বংসস্তূপের নিচ থেকে টানা ২৪ ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হল ১০৫ বছরের এক বৃদ্ধাকে।

প্রশাসন সূত্রে খবর, ভারী বৃষ্টির জেরে নামা কাদার ধসে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল ওই বৃদ্ধার বাড়িটি। চারদিকের জমাট বাঁধা অন্ধকার, কাদামাটি আর ধ্বংসস্তূপের নিচে এক ফোঁটা জল ও খাবার ছাড়া পুরো একটা দিন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিলেন তিনি। দীর্ঘ সময় কেটে যাওয়ায় আশা ছেড়ে দিয়েছিলেন পরিবারের সদস্যরাও। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই ছাড়েননি ওই শতায়ু বৃদ্ধা।

অবশেষে এলাকায় পৌঁছায় উদ্ধারকারী দল। জেসিবি ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর দীর্ঘক্ষণের আপ্রাণ চেষ্টার পর যখন তাঁকে কাদার নিচ থেকে টেনে বের করা হয়, তখন তাঁর চোখে-মুখে লেগেছিল এক অদ্ভুত চওড়া হাসি। মৃত্যুর হাত থেকে ফিরে আসার এই লড়াইয়ে ১০৫ বছরের এই বৃদ্ধা এখন গোটা নেপালের কাছে এক নতুন আশার আলো। এই ঘটনাই যেন আরও একবার প্রমাণ করে দিল— যতক্ষণ শ্বাস, ততক্ষণই আশ।

No Comments

    একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।

    LINKS

    ABOUT US

    ফোন নম্বর

    +৯১ ৮৪২০৬৫৮৯৯৯

    আমাদের ঠিকানা

    আর্চ স্কোয়ার X2 বিল্ডিং
    কলেজ মোড়, সেক্টর ৫
    কলকাতা - ৭০০০৯১

    Copyright 2026 NGTV News. All rights reserved