Homeজেলা৬৩ বছর বয়সে আন্তর্জাতিক মঞ্চে জোড়া সোনা, পানিহাটির অনুপমের অনন্য সাফল্য

৬৩ বছর বয়সে আন্তর্জাতিক মঞ্চে জোড়া সোনা, পানিহাটির অনুপমের অনন্য সাফল্য

নিউজ ডেস্ক: বয়স যে সাফল্যের পথে বাধা নয়, তা ফের প্রমাণ করলেন উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দা অনুপম ধর চৌধুরী। ৬৩ বছর বয়সে আন্তর্জাতিক মঞ্চে নেমে জোড়া সোনা জিতে দেশের
Screenshot 2026-09-21 162508

নিউজ ডেস্ক: বয়স যে সাফল্যের পথে বাধা নয়, তা ফের প্রমাণ করলেন উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দা অনুপম ধর চৌধুরী। ৬৩ বছর বয়সে আন্তর্জাতিক মঞ্চে নেমে জোড়া সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন তিনি।

কাজাখস্তানে আয়োজিত ১৩তম বিশ্ব স্টিং লিফটিং অ্যান্ড ইনক্লাইন্ড চ্যাম্পিয়নশিপে দুটি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে সোনা জয় করেছেন অনুপম। ইনক্লাইন্ড বেঞ্চ এবং স্ট্রেংথ লিফটিং—দুই বিভাগেই তাঁর ঝুলিতে এসেছে স্বর্ণপদক।

এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারত-সহ পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, কাজাখস্তান ও উজবেকিস্তান-সহ মোট ১৫টি দেশের প্রতিযোগীরা অংশ নেন। ভারতের হয়ে প্রতিযোগিতায় নামেন ৪৪ জন। তাঁদের মধ্যে ছিলেন পশ্চিমবঙ্গের আটজন প্রতিযোগী।

অনুপমের এই সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি তাঁর পরিবার, কোচ ও প্রশিক্ষকরা। নিয়মিত অনুশীলন, আত্মবিশ্বাস এবং নির্দিষ্ট লক্ষ্যে স্থির থাকার ফলেই এই সাফল্য এসেছে বলে মনে করছেন তাঁর ঘনিষ্ঠরা।

নিজের সাফল্যের পর অনুপমও কোচ, প্রশিক্ষক এবং পরিবারের সহযোগিতার কথা জানিয়েছেন। তাঁদের উৎসাহ ও সহযোগিতা তাঁকে আন্তর্জাতিক মঞ্চে ভালো ফল করতে সাহায্য করেছে বলে জানান তিনি।

৬৩ বছর বয়সে এমন সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, পানিহাটি এবং উত্তর ২৪ পরগনার ক্রীড়ামহলেও তৈরি করেছে নতুন উৎসাহ। বয়সকে পিছনে ফেলে অনুপমের এই লড়াই অনেক ক্রীড়াপ্রেমীর কাছে অনুপ্রেরণার বার্তা হয়ে উঠেছে।

No Comments

Copyright 2026 NGTV News. All rights reserved