Homeদেশচুরি করতে গিয়ে ফাঁকা বাড়িতেই ঘর-সংসার! এক সপ্তাহ পর খাটের তলা থেকে গ্রেফতার

চুরি করতে গিয়ে ফাঁকা বাড়িতেই ঘর-সংসার! এক সপ্তাহ পর খাটের তলা থেকে গ্রেফতার

নিউজ ডেস্ক ; ফাঁকা বাড়ি দেখে চুরির উদ্দেশ্যে ঢুকেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই বাড়িতেই প্রায় এক সপ্তাহ কাটিয়ে দিলেন অভিযুক্ত! কেরলের ত্রিশূরের মানাথালা এলাকায় এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ির মালিকের
resizeplus_ChatGPT Image Sep 16, 2026, 02_10_09 PM_edited

নিউজ ডেস্ক ; ফাঁকা বাড়ি দেখে চুরির উদ্দেশ্যে ঢুকেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই বাড়িতেই প্রায় এক সপ্তাহ কাটিয়ে দিলেন অভিযুক্ত! কেরলের ত্রিশূরের মানাথালা এলাকায় এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ির মালিকের পরিবারের সদস্যরা বিষয়টি টের পাওয়ার পর পুলিশে খবর দেন। এরপর তল্লাশি চালিয়ে খাটের নীচে লুকিয়ে থাকা এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম রাধেশ্যাম গড়। তিনি অসমের ডিব্রুগড় জেলার নাহারকাটিয়া এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। মানাথালা ব্লক অফিসের কাছে আইনজীবী রিপল হামসার একটি বাড়ি বেশ কিছুদিন ধরে ফাঁকা ছিল। সেই সুযোগেই অভিযুক্ত সেখানে ঢুকে পড়েছিলেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

ঘটনার সূত্রপাত বাড়ির মালিকের ছেলে এক বন্ধুকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে গেলে। তাঁরা দেখতে পান, বাড়ির সামনের ও পিছনের দরজা ভাঙা। ভিতরে ঢুকে আরও দেখা যায়, ঘরের জিনিসপত্র এলোমেলো এবং আলমারি খোলা। সন্দেহ হওয়ায় তাঁরা আশপাশের বাসিন্দা এবং পুলিশকে খবর দেন।

এরপর চাভাক্কাড থানার পুলিশ স্থানীয়দের সঙ্গে নিয়ে বাড়িতে তল্লাশি শুরু করে। একাধিক ঘর খুঁজেও প্রথমে অভিযুক্তের সন্ধান মেলেনি। শেষ পর্যন্ত উপরতলার একটি ঘরে খাটের নীচে লুকিয়ে থাকা রাধেশ্যামকে দেখতে পান পুলিশকর্মীরা। সেখান থেকেই তাঁকে আটক করা হয়।

পুলিশের প্রাথমিক অনুমান, মূল্যবান সামগ্রী চুরি করার উদ্দেশ্যেই ওই বাড়িতে ঢুকেছিলেন অভিযুক্ত। বাড়ির ভিতরে আলমারি ঘাঁটা এবং জিনিসপত্র তছনছ করার চিহ্নও মিলেছে বলে জানা গিয়েছে। তবে ঠিক কী কী সামগ্রী খোয়া গিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

জিজ্ঞাসাবাদের সময় আরও একটি সমস্যার মুখে পড়েন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মালয়ালম ভাষা জানেন না। ফলে তাঁর সঙ্গে কথা বলা এবং আইনি প্রক্রিয়া বোঝানোর জন্য অসমিয়া ভাষার অনুবাদকের সাহায্য নেওয়া হয়েছে।

ঘটনায় আরও কেউ যুক্ত ছিলেন কি না, বাড়ি থেকে কোনও সামগ্রী চুরি হয়েছে কি না এবং অভিযুক্ত কতদিন ধরে সেখানে ছিলেন—এই সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ।

No Comments