Homeরাজ্যআজ থেকে সরকারি কাজে বাংলাই অগ্রাধিকার

আজ থেকে সরকারি কাজে বাংলাই অগ্রাধিকার

নিউজ ডেস্ক :আজ, ১ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গের সরকারি দফতরে বাংলা ভাষার ব্যবহার আরও বাধ্যতামূলক হচ্ছে। কয়েক মাস আগে রাজ্য সরকারের
Suvend-Assembly

নিউজ ডেস্ক :আজ, ১ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গের সরকারি দফতরে বাংলা ভাষার ব্যবহার আরও বাধ্যতামূলক হচ্ছে। কয়েক মাস আগে রাজ্য সরকারের ঘোষণার পর আজ থেকেই কার্যকর হচ্ছে এই নতুন নিয়ম।
নতুন নির্দেশিকা অনুযায়ী, সরকারি ফাইলের নোটিং ও প্রসেসিং, দফতরের চিঠিপত্র, সরকারি নির্দেশ, বিজ্ঞপ্তি এবং অফিস অর্ডারে বাংলা ভাষাকে অগ্রাধিকার দিতে হবে।
শুধু প্রশাসনিক কাজ নয়, নাগরিক পরিষেবাতেও বাংলার ব্যবহার বাড়ানোর নির্দেশ রয়েছে। সরকারি আবেদনপত্র, জনসচেতনতামূলক বার্তা, বিজ্ঞাপন, প্রশিক্ষণ সামগ্রী, ওয়েবসাইট এবং ডিজিটাল পরিষেবায় বাংলা ব্যবহারে জোর দেওয়া হয়েছে।
পুলিশ প্রশাসনেও গুরুত্বপূর্ণ পরিবর্তন। FIR বা অভিযোগ নথিভুক্ত করার ক্ষেত্রে বাংলার ব্যবহারকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।
কেন্দ্রের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে অবশ্য থাকছে আলাদা ব্যবস্থা। রাজ্য সরকারের অভ্যন্তরীণ কাজে বাংলা প্রধান ভাষা হলেও, কেন্দ্রের সঙ্গে প্রয়োজন অনুযায়ী বাংলা ও হিন্দি—দুই ভাষাতেই যোগাযোগ করা হবে।
সরকারের বক্তব্য, প্রশাসনের ভাষা সাধারণ মানুষের আরও কাছাকাছি আনাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। মাতৃভাষায় সরকারি পরিষেবা ও তথ্য পাওয়ার সুযোগ বাড়লে নাগরিকদের সঙ্গে প্রশাসনের যোগাযোগও আরও সহজ হবে।
১ সেপ্টেম্বর থেকে বাংলায় শুধু কথা নয়—সরকারি ফাইল থেকে নাগরিক পরিষেবা, প্রশাসনের একাধিক স্তরেই আরও জোরালো উপস্থিতি দেখা যাবে বাংলার।

No Comments

তাজা খবর

একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।

Copyright 2026 NGTV News. All rights reserved