Last updated: September 1st, 2026 at 01:41 pm

নিউজ ডেস্ক: গোপন বিয়ের খবরে সাড়া ফেলেছিলেন আগেই। কিন্তু সেই বিয়ের রেশ কাটার আগেই বিনোদন জগতে নেমে এলো বড় ধাক্কা। মাত্র ৫ মাসের সংক্ষিপ্ত দাম্পত্য জীবনের ইতি টেনে বিবাহবিচ্ছেদের ঘোষণা করলেন জনপ্রিয় র্যাপার বাদশাহ্ এবং পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি। পারস্পরিক সম্মতির ভিত্তিতেই দু’জনে নিজেদের পথ আলাদা করে নেওয়ার চরম সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার রাতে নিজেদের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলের স্টোরিতে যৌথ বিবৃতি জারি করে বিচ্ছেদের এই মন খারাপ করা খবর নিশ্চিত করেন বাদশাহ্ ও ইশা। দীর্ঘ দিন ধরে তাঁদের সম্পর্ক নিয়ে যে নানা জল্পনা ও গুঞ্জন চলছিল, সেই জল্পনায় নিজেরাই ইতি টানলেন এই তারকা দম্পতি।
ইনস্টাগ্রাম স্টোরিতে বাদশাহ্ লেখেন:
“আমি এবং ইশা পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার এবং নিজেদের আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একে অপরের প্রতি সম্মান অক্ষুণ্ণ রেখেই এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিশেষ সময়ে আমাদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তাকে (Privacy) সম্মান জানানোর জন্য সকলের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। এই বিষয়ে এটাই আমাদের একমাত্র বিবৃতি। আশা করব এই নিয়ে আর কোনও অনুমান বা অসত্য জল্পনা তৈরি হবে না।”
একই বার্তা শেয়ার করে ইশাও তাঁদের সম্পর্কের ইতি টানার কথা স্পষ্ট করেন। চলতি বছরের মার্চ মাসেই গোপনে সাতপাকে বাঁধা পড়েছিলেন এই যুগল। কিন্তু জুলাই মাস থেকেই তাঁদের সম্পর্কের টানাপোড়েন এবং মানসিক দূরত্বের একাধিক ইঙ্গিত মিলছিল সোশাল মিডিয়ায়। অবশেষে ৫ মাসের মাথায় সেই গুঞ্জনই সত্যি হলো।
উল্লেখ্য, এটি র্যাপার বাদশাহ্-র দ্বিতীয় বিবাহবিচ্ছেদ। এর আগে প্রথমা স্ত্রী জ্যাসমিনের সঙ্গে ২০২০ সালে তাঁর বিচ্ছেদ সম্পন্ন হয়, যাঁর সঙ্গে জেসেমি নামে এক কন্যাসন্তান রয়েছে তাঁর। ৫ মাসের এই বৈবাহিক সম্পর্কের এমন আচমকা পরিণতিতে স্বাভাবিকভাবেই বড় ধাক্কা পেয়েছেন তাঁদের অনুরাগীরা।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments