Homeদেশইউটিউবার অঙ্কিত বালিয়ান খুনে ইউপি পুলিশের মেগা সাফল্য! গভীর রাতে এনকাউন্টারে খতম জোড়া শুটার

ইউটিউবার অঙ্কিত বালিয়ান খুনে ইউপি পুলিশের মেগা সাফল্য! গভীর রাতে এনকাউন্টারে খতম জোড়া শুটার

নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের শামলি জেলায় জনপ্রিয় গায়ক তথা ইউটিউবার অঙ্কিত বালিয়াণ হত্যাকাণ্ডে অবশেষে বড়সড় সাফল্য পেল উত্তরপ্রদেশ পুলিশ। প্রকাশ্যে জিমের
resizeplus_Untitled design

নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের শামলি জেলায় জনপ্রিয় গায়ক তথা ইউটিউবার অঙ্কিত বালিয়াণ হত্যাকাণ্ডে অবশেষে বড়সড় সাফল্য পেল উত্তরপ্রদেশ পুলিশ। প্রকাশ্যে জিমের বাইরে গুলিতে ঝাঁঝরা করে দেওয়ার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশের সঙ্গে রক্তক্ষয়ী এনকাউন্টারে প্রাণ হারিয়েছে দুই প্রধান শুটার। নিহত অভিযুক্তদের নাম সুমিত ও রোহিত বলে জানা গিয়েছে। দু’জনেরই বয়স কুড়ির কোঠায় এবং তাদের মাথার ওপর ৫০ হাজার টাকার পুরস্কার মূল্য ঘোষণা করা হয়েছিল।

ঘটনার সূত্রপাত দিনকয়েক আগে। জিম থেকে বেরোনোর সময় জনপ্রিয় ওই ইউটিউবারকে লক্ষ্য করে অন্তত ২০ রাউন্ড এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। মাথায় মারাত্মক গুলি লেগে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন অঙ্কিত বালিয়াণ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই নৃশংস হত্যাকাণ্ডের পরই যোগী সরকারের আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে তোপ দাগেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। পাশাপাশি নিহত গায়কের স্ত্রীও হুমকি দেন যে, দ্রুত খুনিরা গ্রেপ্তার না হলে তিনি আত্মঘাতী হবেন। বিরোধী দলগুলির চাপ ও রাজনৈতিক উত্তাপের মাঝেই বিশেষ অভিযানে নামে শামলি জেলার পুলিশ।

শামলির পুলিশ সুপার (SP) নরেন্দ্র প্রতাপ সিং জানান, আততায়ীদের খোঁজে জেলার সমস্ত সীমানা ও গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলিতে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত বিশেষ নাকা চেকিং চালানো হচ্ছিল। গভীর রাতে একটি সন্দেহভাজন মোটরসাইকেলকে আটকানোর চেষ্টা করা হলে, বাইক আরোহী দুই তরুণ আচমকা পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। একটি গুলি সরাসরি এসএইচও (SHO) বীরেন্দ্র কাসানার গাড়িতে গিয়ে লাগে, যদিও তিনি অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান।

তড়িঘড়ি ওয়্যারলেস মারফতে পুরো এলাকায় বার্তা পাঠিয়ে ঘেরাও করা হয় দুই দুষ্কৃতীকে। পুলিশ পাল্টা আত্মরক্ষার্থে গুলি চালালে শুরু হয় দু’পক্ষের মারাত্মক গুলির লড়াই। বন্দুকযুদ্ধের এক পর্যায়ে দুই অভিযুক্তই গুরুতর গুলিবিদ্ধ হয়ে ঢলে পড়ে। পরে তাদের চিহ্নিত করে সুমিত ও রোহিত হিসেবে শনাক্ত করা হয়।

তদন্তকারীদের দাবি, এই রাজনৈতিক ও ব্যক্তিগত শত্রুতার ছক কষা হত্যাকাণ্ডে মোট চারজন শুটার সরাসরি যুক্ত ছিল, যার মধ্যে সুমিত ও রোহিত অন্যতম। এ ছাড়াও বেশ কয়েকজন এই হত্যাকাণ্ডের আগে গায়কের গতিবিধির ওপর নজর রাখছিল। এই এনকাউন্টারের পর অপরাধের সঙ্গে যুক্ত বাকি দুষ্কৃতীদের জালে তুলতে চিরুনি তল্লাশি জোরদার করেছে উত্তরপ্রদেশ পুলিশ।

No Comments

তাজা খবর

একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।

Copyright 2026 NGTV News. All rights reserved