Last updated: August 28th, 2026 at 01:04 pm
রাজনৈতিক প্রতিহিংসাতেই নাকাশিপাড়ায় খুন কংগ্রেস নেতা ও তাঁর ছেলে! পুলিশ সুপারের প্রধান খোলসা ও ১৩ জন ধৃতনিউজ ডেস্ক: নদিয়ার নাকাশিপাড়ায় বর্ষীয়ান কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তাঁর পুত্র আবু সুফিয়ানের নৃশংস হত্যাকাণ্ডে বড়সড় সাফল্য পেল কৃষ্ণনগর জেলা পুলিশ। বৃহস্পতিবার আয়োজিত এক সাংবাদিক বৈঠকে কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার অতুল ভি জানান, জোড়া খুনের এই ঘটনায় সরাসরি জড়িত মোট ১৩ জন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারী অফিসাররা অভিযান চালিয়ে মূল অভিযুক্তদের কাছ থেকে ১৩টি বেআইনি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ডেরও বেশি তাজা কার্তুজ এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ২টি চারচাকার গাড়ি বাজেয়াপ্ত করেছেন।
ঘটনার বিস্তারিত সূত্রে জানা গিয়েছে, গত ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের রাতে নদিয়ার নাকাশিপাড়ায় এক মর্মান্তিক ঘটনা ঘটে। বেথুয়াডহরি থেকে ব্যক্তিগত গাড়িতে করে নিজের বাড়ি ফেরার পথে রাতের অন্ধকারে অতর্কিতে হামলা চালায় দুষ্কৃতীরা। গাড়ি থামিয়ে অত্যন্ত কাছ থেকে কংগ্রেস নেতা আনিসুর ও তাঁর ছেলেকে লক্ষ্য করে এলাপাথাড়ি গুলি চালানো হয়। এমনকি মৃত্যু সুনিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে তাঁদের কোপানো হয়েছিল বলেও অভিযোগ ওঠে। ঘটনার পর থেকেই স্থানীয় তৃণমূল নেতা জুব্বার শেখ ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিল নিহতের পরিবার।
তদন্তে নেমে কৃষ্ণনগর জেলা পুলিশের প্রধান জানান, এই জোড়া খুনের মূল উদ্দেশ্য ছিল সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা ও এলাকা দখলের পুরনো লড়াই। সম্প্রতি রাজ্যে সরকার পরিবর্তনের পর সংশ্লিষ্ট এলাকায় জুব্বার শেখ ও তার অনুগামীদের দীর্ঘদিনের রাজনৈতিক দাপট ও কর্তৃত্ব হাতছাড়া হয়ে যায়। প্রভাব-প্রতিপত্তি হারিয়ে কোণঠাসা হয়ে পড়া ওই দুষ্কৃতী গোষ্ঠী এলাকায় পুনরায় নিজেদের ক্ষমতা কায়েম করতেই পরিকল্পনা করে চালিছিল এই জোড়া হত্যাকাণ্ড।
পুলিশ সুপার অতুল ভি আরও নিশ্চিত করেছেন যে, গ্রেফতার হওয়া ১৩ জন ছাড়াও এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ষড়যন্ত্র ও বাস্তবায়নে জড়িত থাকা আরও ৭ জন পলাতক দুষ্কৃতীর সন্ধানে জোরদার তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই বাকি অভিযুক্তদের আদালতে তোলা হবে বলে জানিয়েছে নদিয়া জেলা পুলিশ।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
contact@ngtvnews.com
+৯১ ৮৪২০৬৫৮৯৯৯
আর্চ স্কোয়ার X2 বিল্ডিং
কলেজ মোড়, সেক্টর ৫
কলকাতা - ৭০০০৯১
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments