Homeদেশমাঝরাত থেকে যন্ত্রণায় ছটফট, ‘৪৫ মিনিট ধরে CPR…’, ঠিক কী হয়েছিল নানা পাটেকরের?

মাঝরাত থেকে যন্ত্রণায় ছটফট, ‘৪৫ মিনিট ধরে CPR…’, ঠিক কী হয়েছিল নানা পাটেকরের?

resizeplus_MV5BOWUwNGEwMWEtMzA1Yy00ZDRhLWIwMDctZjkwNzliY2ZlYzllXkEyXkFqcGc@._V1_

নিউজ ডেস্ক: বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা চলচ্চিত্র জগতে। ৭৫ বছর বয়সে বৃহস্পতিবার ভোরে গোয়ার ডোনা পাওলার বাড়িতে অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পরই তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই এবং পরে প্রায় ৪৫ মিনিট ধরে তাঁকে CPR দিয়ে বাঁচানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়।

জানা গিয়েছে, রাত আড়াইটে নাগাদ নিজের শারীরিক অস্বস্তির কথা এক বন্ধুকে মেসেজ করে জানিয়েছিলেন নানা পাটেকর। বুকে, বিশেষ করে শরীরের বাঁ দিকে অস্বস্তি বা ব্যথা অনুভব করছিলেন বলে চিকিৎসকদের কাছে পরে তথ্য পৌঁছয়। কিন্তু গভীর রাতে পাঠানো সেই মেসেজটি তাঁর বন্ধু তৎক্ষণাৎ দেখতে পারেননি। প্রায় ভোর ৪টে নাগাদ বিষয়টি নজরে আসে তাঁর। এরপর দ্রুত নানার বাড়িতে পৌঁছন তিনি।

বাড়িতে গিয়ে বন্ধুটি অভিনেতাকে গুরুতর অবস্থায় দেখতে পান। তিনি তখন প্রায় অচেতন এবং শ্বাসকষ্টে ছিলেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। এরপর কেয়ারটেকারকে খবর দেওয়া হয় এবং অ্যাম্বুল্যান্স ডাকা হয়। চিকিৎসকদের একটি দলও দ্রুত সেখানে পৌঁছয়। নানাকে বাড়ি থেকেই CPR দেওয়া শুরু হয়। পরে অ্যাম্বুল্যান্সে করে তাঁকে মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পথেও CPR চালিয়ে যাওয়া হয়েছিল।

হাসপাতালে পৌঁছনোর পরও চিকিৎসকরা হাল ছাড়েননি। প্রায় ৪৫ মিনিট ধরে CPR এবং অন্যান্য জরুরি চিকিৎসার মাধ্যমে অভিনেতাকে ফিরিয়ে আনার চেষ্টা চলে। কিন্তু কোনও সাড়া মেলেনি। শেষ পর্যন্ত ভোর ৫টা ২০ মিনিট নাগাদ তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

চিকিৎসক শেখর সালকর জানিয়েছেন, নানাকে হাসপাতালে আনার সময় তাঁর অবস্থা অত্যন্ত সংকটজনক ছিল। হাসপাতালের তরফে এটিকে মেডিকো-লিগ্যাল কেস হিসেবে নথিভুক্ত করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে তাঁর ময়নাতদন্ত করা হবে। ফলে এই মুহূর্তে হৃদ্‌রোগকে প্রাথমিক কারণ হিসেবে ধরা হলেও চূড়ান্ত কারণ ময়নাতদন্তের রিপোর্টের পরই স্পষ্ট হবে।

নানা পাটেকরের মৃত্যুতে বলিউড এবং মারাঠি চলচ্চিত্র জগতে গভীর শোক নেমে এসেছে। প্রায় পাঁচ দশকের দীর্ঘ অভিনয়জীবনে তিনি ‘পরিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘অগ্নিসাক্ষী’, ‘খামোশি’, ‘ওয়েলকাম’, ‘নটসম্রাট’-সহ একাধিক উল্লেখযোগ্য ছবিতে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবেও নিজের ছাপ রেখেছেন তিনি। ২০১৩ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে।

No Comments

    একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।

    LINKS

    ABOUT US

    ফোন নম্বর

    +৯১ ৮৪২০৬৫৮৯৯৯

    আমাদের ঠিকানা

    আর্চ স্কোয়ার X2 বিল্ডিং
    কলেজ মোড়, সেক্টর ৫
    কলকাতা - ৭০০০৯১

    Copyright 2026 NGTV News. All rights reserved