Homeদেশবিরোধীদের নিশানায় জ্ঞানেশ কুমার, দিল্লি জুড়ে বিক্ষোভ, বাড়ল CEC-র নিরাপত্তা

বিরোধীদের নিশানায় জ্ঞানেশ কুমার, দিল্লি জুড়ে বিক্ষোভ, বাড়ল CEC-র নিরাপত্তা

eisamay_2026-04-24_q5582udw_gyanesh

নিউজ ডেস্ক : SIR বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই আরও জোরদার করা হল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরাপত্তা। দিল্লিতে তাঁর বাসভবনের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশনের সদর দফতর ‘নির্বাচন সদন’ এবং তাঁর ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থাতেও বাড়তি নজরদারি রাখা হয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।

জ্ঞানেশ কুমার আগে থেকেই Z+ নিরাপত্তা পান। কিন্তু সাম্প্রতিক বিক্ষোভ এবং নতুন করে পাওয়া নিরাপত্তা-সংক্রান্ত তথ্যের পর তাঁর নিরাপত্তা ব্যবস্থার পর্যালোচনা করা হয়। দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, মুখ্য নির্বাচন কমিশনারের বাসভবনের বাইরে অতিরিক্ত পুলিশকর্মী মোতায়েনের পাশাপাশি স্থানীয় থানাগুলিকেও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

SIR প্রক্রিয়া নিয়ে কংগ্রেস-সহ INDIA জোটের একাধিক দল নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব। বিরোধীদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় অনিয়মের সম্ভাবনা রয়েছে এবং এর ফলে প্রকৃত ভোটারদের নাম নিয়ে সমস্যা তৈরি হতে পারে। এই অভিযোগকে কেন্দ্র করে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিও তুলেছে বিরোধী দলগুলি। অন্য দিকে, নির্বাচন কমিশন ও সরকার এই অভিযোগগুলি খারিজ করে জানিয়েছে, ভোটার তালিকা সংশোধনের লক্ষ্য হল যোগ্য ভোটারদের তালিকা সঠিক রাখা এবং ভুয়ো, মৃত বা অযোগ্য নাম চিহ্নিত করা।

গত কয়েক দিন ধরে দিল্লিতে একের পর এক বিক্ষোভ কর্মসূচি হয়েছে। নির্বাচন কমিশনের দফতরের সামনে বিক্ষোভের পাশাপাশি বিরোধী সাংসদদের মিছিল ও অবস্থান কর্মসূচিকে ঘিরে রাজধানীর একাধিক এলাকায় যান চলাচলেও প্রভাব পড়েছে। বুধবারের কর্মসূচি ঘিরে কেন্দ্রীয় দিল্লির কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় পুলিশকে যান চলাচলের পথ পরিবর্তন করতে হয়েছে।

এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দিল্লিতে অতিরিক্ত বাহিনীও মোতায়েন করা হচ্ছে। ৮ থেকে ১২ অক্টোবরের মধ্যে রাজধানীতে প্রায় ২৩ হাজার কেন্দ্রীয় বাহিনীর সদস্যকে বিভিন্ন দায়িত্বে ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি ভবন এবং স্পর্শকাতর এলাকাগুলির নিরাপত্তার পাশাপাশি বিক্ষোভ সামলাতেও এই বাহিনী দিল্লি পুলিশকে সহায়তা করবে।

নির্বাচন কমিশনের সদর দফতরেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। সেখানে অতিরিক্ত বাহিনী মোতায়েনের পাশাপাশি প্রবেশ ও বেরনোর পথে নজরদারি জোরদার করা হয়েছে। নিরাপত্তা সংক্রান্ত এই পদক্ষেপগুলির পিছনে সাম্প্রতিক বিক্ষোভ এবং গোয়েন্দা তথ্যের ভূমিকা রয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

SIR নিয়ে বিরোধীদের আন্দোলন আগামী দিনগুলিতে কোন দিকে গড়ায়, এখন সেদিকেই নজর। তার মধ্যেই মুখ্য নির্বাচন কমিশনারের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্তকে ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

No Comments

    একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।

    LINKS

    ABOUT US

    ফোন নম্বর

    +৯১ ৮৪২০৬৫৮৯৯৯

    আমাদের ঠিকানা

    আর্চ স্কোয়ার X2 বিল্ডিং
    কলেজ মোড়, সেক্টর ৫
    কলকাতা - ৭০০০৯১

    Copyright 2026 NGTV News. All rights reserved