Homeবিদেশজাপানে ভয়াবহ বৃষ্টি-বন্যা! জলে ডুবল রাস্তা, বিচ্ছিন্ন শতাধিক বাড়ি

জাপানে ভয়াবহ বৃষ্টি-বন্যা! জলে ডুবল রাস্তা, বিচ্ছিন্ন শতাধিক বাড়ি

ভয়াবহ বৃষ্টি আর বন্যায় বিপর্যস্ত জাপানের উত্তর-মধ্যাঞ্চল। ইশিকাওয়া ও তোয়ামা প্রিফেকচারে প্রবল বৃষ্টিতে উপচে পড়েছে নদী, তৈরি হয়েছে বন্যা ও
resizeplus_ChatGPT Image Sep 1, 2026, 03_38_59 AM

ভয়াবহ বৃষ্টি আর বন্যায় বিপর্যস্ত জাপানের উত্তর-মধ্যাঞ্চল। ইশিকাওয়া ও তোয়ামা প্রিফেকচারে প্রবল বৃষ্টিতে উপচে পড়েছে নদী, তৈরি হয়েছে বন্যা ও ধসের পরিস্থিতি। জলের তোড়ে বহু মানুষ ও গাড়ি আটকে পড়েছে।

প্রবল বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত জাপানের উত্তর-মধ্যাঞ্চল।

গত বৃহস্পতিবার ইশিকাওয়া ও তোয়ামা প্রিফেকচারে টানা ভারী বৃষ্টিতে একাধিক জায়গায় বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। বন্ধ হয়ে যায় বহু রাস্তা। প্লাবিত বাড়ি ও গাড়িতে আটকে পড়েন বহু মানুষ।

পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে, জাপানের আবহাওয়া দফতর ক্ষতিগ্রস্ত এলাকার জন্য Level 5 Heavy Rain Warning জারি করে। নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয় বাসিন্দাদের।

তোয়ামার হিমি শহরে হাঁটুসমান জলের মধ্যে রাবার বোট নিয়ে উদ্ধারকাজ চালান ত্রাণকর্মীরা। বন্যার জলে আটকে পড়া বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়। প্লাবিত রাস্তায় বিকল হয়ে পড়ে থাকা বহু গাড়িও পরিত্যক্ত অবস্থায় দেখা যায়।

ইশিকাওয়া প্রিফেকচারে তিনটি পুরসভায় প্রায় ২৭০টি বাড়ি বন্যার কারণে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভারী বৃষ্টিতে ভূমিধসের পাশাপাশি বন্ধ হয়ে যায় বেশ কিছু রাস্তা।

দুই প্রিফেকচারে ৩ লক্ষ ৮০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এক হাজারেরও বেশি বাড়িতে।

পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও জাপানের উত্তর-মধ্যাঞ্চলে এখনও কাটেনি বন্যা ও ভূমিধসের আশঙ্কা।

No Comments

তাজা খবর

একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।

Copyright 2026 NGTV News. All rights reserved